ফরিদপুরের সালথার বালিয়া বাজারের ব্যবসায়ীদের জান, মালের নিরাপত্তা ও মিথ্যা মামলা থেকে অব্যহতি চেয়ে সংবাদ সম্মেলন করেছেন।
সোমবার (২০ এপ্রিল) সকাল ১১ টায় বালিয়া বাজারের সকল ব্যবসায়ীদের উপস্থিতিতে বাজারের মিডিল পয়েন্টে এ সংবাদ সম্মেলন করা হয়।
এসময়ে সকল ব্যবসায়ীরা তাদের জান মালের নিরাপত্তা চায় এবং বিশিষ্ট পেঁয়াজ ব্যবসায়ী খালেক ব্যপারী ও তার ভাতিজা শাহীন কে অন্যায় ভাবে গ্রেফতারের তীব্র নিন্দা জানান। তাদের সহ ব্যবসায়ীদের বিরুদ্ধে মিথ্যা ও হয়রানি মূলক মামলা থেকে অব্যহতি দাবি করেন।
এ সময়ে ব্যবসায়ীরা আরও বলেন, আধিপত্য বিস্তার কে কেন্দ্র করে গ্রাম্য কাইজ্জা, মারামারি সংঘটিত হলেই উভয় গ্রুপ বাজারে এসে দোকান ভাঙ্গচুর, লুটপাট করে ব্যবসায়ীদের মারাত্মক ক্ষতি করে এবং ব্যবসায়ীরা ব্যবসা বানিজ্য নিয়ে ব্যস্ত থাকা স্বত্বে ও অন্যায়ভাবে বিভিন্ন মামলার আসামি হন। এর কারণে আমরা আর্থিক ও সামাজিক ভাবে ব্যপক ক্ষতিগ্রস্ত হই।
আমরা প্রশাসনের নিকট অনুরোধ করছি যে, গ্রাম্য এ সকল কাইজ্জা মারামারির প্রভাব থেকে বালিয়া বাজার ও ব্যবসায়ীরা নিরাপত্তা চাই এবং আমাদের ব্যবসায়ীরা যেন হয়রানি মূলক মামলার শিকার না হই। সঠিক তদন্তের মাধ্যমে যদি আমাদের মধ্যে কোন ব্যবসায়ী অন্যায়ের সঙ্গে জড়িত থাকে তাকে আইনের আওতায় আনা হয়।
ব্যবসায়ী খালেক মাতুব্বর ও শাহীনের মত নিরীহ কোন ব্যবসায়ী যেন মিথ্যা মামলার আসামি না হয়। আমরা নিরাপত্তাহীনতার মধ্যে আছি কাকে কখন হয়রানি মূলক মিথ্যা মামলায় তুলে নিয়ে যায়, এ জন্য আজ হাটবার হওয়া স্বত্বে ও নিজ নিজ অবস্থান থেকে আমাদের দোকান পাট বন্ধ করে রেখেছি। আমরা যদি প্রশাসনের পক্ষ থেকে আমাদের জান মালের নিরাপত্তা না পাই তাহলে আমরা আরও দীর্ঘ সময়ের জন্য দোকান পাট বন্ধ সহ কঠোর অবস্থানে যেতে বাধ্য হব।
সোমবার বালিয়া হাটবার সকাল থেকে ব্যবসায়ীরা নিজ নিজ উদ্যোগে নিজেদের নিরাপত্তাহীন ভেবে সকল প্রকার দোকান পাট বন্ধ রেখে এ সংবাদ সম্মেলনের আয়োজন করেন।
এবিষয়ে উপজেলা নির্বাহী আফিসার দবির উদ্দিন বলেন, আমরা বিষয় টা জেনে বালিয়া বাজারে গিয়েছিলাম। সেখানে ব্যবসায়ীদের সঙ্গে আমাদের কথা হয়েছে, নিরপরাধ কোন ব্যবসায়ী কোন প্রকার মামলার আসামি হবে না। তাদেরকে সর্ব বিষয়ে সার্বিক সহযোগিতা করা হবে। দোকান মালিকরা এখন স্বাভাবিক ভাবে দোকান পাট খুলে তাদের ব্যবসা বানিজ্য পরিচালনা করছেন।
নিজস্ব প্রতিবেদন
দৈনিক ভোরের বার্তা
হেড অফিস: বনশ্রী (৬ম তলা), বাড়ি-৯/ই, রামপুরা, ঢাকা-১২১৯।
বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: রাফেলস ইন মোড়, আর.কে প্লাজা(৩য় তলা), গোয়ালচামট, ফরিদপুর-৭৮০০।
02-55123351, 09638-185366, 01912-144136, +8801559-626229, info@dainikbhorerbarta.com