ফরিদপুরের সালথা উপজেলার যদুনন্দী ইউনিয়নের গোপীনাথপুর গ্রামে ব্যাটারি চালিত ইজিবাইক ও নসিমনের মুখোমুখি সংঘর্ষে ইকরাম মোল্লা(৬৫),গ্রাম - কুমরাইল, থানা- বোয়ালমারী, জেলা- ফরিদপুর, ঘটনাস্থলেই নিহত হয়েছেন।
আজ সোমবার (৩০ই মার্চ) ২টা ১৫ ঘটিকায় ইজিবাইক ও নসিমনের মুখোমুখি সংঘর্ষের হয়। দুর্ঘটনার সংবাদ পেয়ে সালথা থানা পুলিশ মৃতদেহ উদ্ধার করে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করেছেন।
সালথা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা বাবলুর রহমান খান জানান, ঘটনাস্থলে আমাদের পুলিশ রয়েছে এবং এ বিষয়ে পুলিশের পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
নিজস্ব প্রতিবেদন
দৈনিক ভোরের বার্তা
হেড অফিস: বনশ্রী (৬ম তলা), বাড়ি-৯/ই, রামপুরা, ঢাকা-১২১৯।
বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: রাফেলস ইন মোড়, আর.কে প্লাজা(৩য় তলা), গোয়ালচামট, ফরিদপুর-৭৮০০।
02-55123351, 09638-185366, 01912-144136, +8801559-626229, info@dainikbhorerbarta.com