ফরিদপুরে পৌরসভার ৭নং ওয়ার্ডে এডিফাই কোচিং সেন্টার এর উদ্যোগে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ২৫০ অধিক মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে।
এডিফাই কোচিং সেন্টার-এর পরিচালক শেখ রাজু আহমেদ-এর পক্ষ থেকে পবিত্র ঈদুল ফিতর-এর এলাকাবাসীর মাঝে আনন্দ কে ভাগভাগি করে নেওয়ার লক্ষে এই ঈদ উপহার বিতরণ করা হয়।
প্রতিবারের ন্যায় এবারও ২৫০ অধিক পরিবারের মুখে হাসি ফোটাতে তিনি নিজের ব্যক্তিগত উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ করলেন। এই নিঃস্বার্থ সেবার মাধ্যমে ঈদের আনন্দ সত্যিকারের হয়েছে!

শেখ রাজু আহমেদ তিনি বলেন, মাসব্যাপী সিয়াম সাধনার পর আমাদের মাঝে আনন্দের সওগাত নিয়ে ফিরে এসেছে পবিত্র ঈদুল ফিতর। ঈদ মানেই আনন্দ, ঈদ মানেই খুশি। এই ঈদ আমাদের মাঝে বয়ে আনুক শান্তি, সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বন্ধন। তিনি আরও উল্লেখ করেন,ঈদের এই আনন্দ যেন প্রতিটি ঘরে ঘরে পৌঁছে যায়, বিশেষ করে অবহেলিত ও সুবিধাবঞ্চিত মানুষের মুখে হাসি ফোটাতে সামর্থ্যবানদের এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
এলাকাবাসীগণ বলেন আল্লাহ তার এই চেষ্টা কবুল করুন-এই দোয়া করি আমরা সকলে। সর্বশেষে তিনি ৭নং ওয়ার্ডবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানান -ঈদ মোবারক!
#এডিফাইকোচিং #শেখরাজু_আহমেদ #ঈদুলফিতর #৭নংওয়ার্ড
নিজস্ব প্রতিবেদন
দৈনিক ভোরের বার্তা
হেড অফিস: বনশ্রী (৬ম তলা), বাড়ি-৯/ই, রামপুরা, ঢাকা-১২১৯।
বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: রাফেলস ইন মোড়, আর.কে প্লাজা(৩য় তলা), গোয়ালচামট, ফরিদপুর-৭৮০০।
02-55123351, 09638-185366, 01912-144136, +8801559-626229, info@dainikbhorerbarta.com