ফরিদপুর-২ (সালথা–নগরকান্দা) আসন থেকে প্রথমবারের মতো ধানের শীষ প্রতীক নিয়ে বিজয়ী হয়ে বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিংকু ফুলেল শুভেচ্ছায় সিক্ত হয়েছেন।
সোমবার (১৩ জানুয়ারি) সকাল থেকে দলীয় নেতাকর্মী, সমর্থক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। সকাল থেকেই শুরু হওয়া এ ফুলেল সংবর্ধনা বাদ জুম্মা পর্যন্ত অব্যাহত থাকে।

বিএনপি ও এর অঙ্গ এবং সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা ছাড়াও উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের প্রতিনিধিরা পৃথকভাবে শুভেচ্ছা জানান। দলীয় সূত্রে জানা যায়, বিপুল সংখ্যক সংগঠন ও প্রতিষ্ঠানের পক্ষ থেকে তাকে ফুলেল অভিনন্দন জানানো হয়।
এ সময় সোনাপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আজিজুল হক ও বিশিষ্ঠ ব্যবসায়ী ও সমাজ সেবক মুহাঃ ছরোয়ার হোসেন তাদের লোকজন নিয়ে নেত্রীকে ফুলেল শুভেচ্ছা জানান।
এ সময় পুরো এলাকা উৎসবমুখর পরিবেশে পরিণত হয় এবং দিনভর শুভেচ্ছা বিনিময় কর্মসূচি চলে।
নিজস্ব প্রতিবেদন
দৈনিক ভোরের বার্তা
হেড অফিস: বনশ্রী (৬ম তলা), বাড়ি-৯/ই, রামপুরা, ঢাকা-১২১৯।
বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: রাফেলস ইন মোড়, আর.কে প্লাজা(৩য় তলা), গোয়ালচামট, ফরিদপুর-৭৮০০।
02-55123351, 09638-185366, 01912-144136, +8801559-626229, info@dainikbhorerbarta.com