ফরিদপুরের ভাঙ্গায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর এক বিশাল যোগদান সভা অনুষ্ঠিত হয়েছে। এতে আওয়ামীলীগের নেতাকর্মী সহ বিভিন্ন দলের ৩০০ শতাধিক মানুষ স্বেচ্ছায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর আদর্শে অনুপ্রাণিত হয়ে দলে যোগদান করেছেন।
রোববার রাতে নুরুল্লাহগঞ্জ ইউনিয়নের ফুকুরহাটি ব্যাপারী বাড়ি জামে মসজিদ প্রাঙ্গণে এ যোগদান সভা অনুষ্ঠিত হয়। হাফেজ মো. নুরুল হুদার সভাপতিত্বে ও মো. আরমান শরীফের সঞ্চালনায় যোগদান সভার অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর-৪ আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা সারোয়ার হোসেন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর দক্ষিণের সূরা সদস্য ও বিশিষ্ট পেশাজীবী নেতা, মেডিকেল টেকনোলজিস্ট ফোরামের সেক্রেটারি জেনারেল এবং ভাঙ্গা দেশ হাসপাতালের চেয়ারম্যান মো. রিপন শিকদার।
এসময় উপস্থিত ছিলেন, জামায়াতে ইসলামী ফরিদপুর জেলা শাখার ক্রীড়া সম্পাদক ফরিদুল হুদা, ভাঙ্গা পৌর জামায়াতের আমির মো. ডা. এনায়েত হোসেন, পৌর অর্থ সম্পাদক ফিরোজ কবির মিয়া, ভাঙ্গা উপজেলা জামায়াতের অর্থ সম্পাদক মো. মিজানুর রহমান, ভাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি এ্যাডভোকেট ইকরাম শিকদার, জামায়াতে সদ্য যোগদানকারী ক্বারী মো. সেলিম খান, মাওলানা সিরাজ শেখ, জামায়াতে ইসলামী ও এর বিভিন্ন স্তরের অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ প্রমুখ।
যোগদান অনুষ্ঠানে বক্তাগণ তাদের বক্তব্যে বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর স্বচ্ছতা, পবিত্রতা ও উদার রাজনৈতিক আদর্শে অনুপ্রাণিত হয়ে তারা স্বেচ্ছায় এ দলে যোগদান করেছেন।
অনুষ্ঠানে জামায়াত নেতা মো. রিপন শিককদার তার বক্তব্যের এক পর্যায় বলেন,“আজকের পর থেকে কোনো অপশক্তিকে প্রশ্রয় দেওয়া হবে না। আপনারা কারো রক্তচক্ষু কিংবা হুমকিকে ভয় পাবেন না। কেউ অন্যায়ভাবে আপনাদের ভয়ভীতি বা হুমকি দিলে আমাদের জানাবেন—আমরা তার দাঁতভাঙা জবাব দেব।”
যোগদান সভায় বক্তারা দেশের শান্তি, শৃঙ্খলা ও সমৃদ্ধি নিশ্চিত করতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষে ভোট প্রদানের জন্য সকলের প্রতি আহ্বান জানান। তারা বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী ক্ষমতায় এলে দেশের সব শ্রেণি ও সকল জাতিগোষ্ঠীর মানুষ শান্তি ও নিরাপত্তার সঙ্গে বসবাস করতে পারবে—এটাই তাদের অঙ্গীকার।
প্রধান অতিথি তার বক্তব্যের এক পর্যায়ে অভিযোগ করে বলেন, ‘প্রতিটি শাসনামলেই বিদেশে অর্থ পাচার, মামলা বানিজ্য, লুটতরাজ, টেন্ডার বাজি, বিচার বিভাগে হস্তক্ষেপ, ভিন্নমতের ওপর দমন-পীড়ন, মিথ্যা মামলা, রিমান্ড, ক্রসফায়ার ও দীর্ঘ কারাবাসের ঘটনা ঘটেছে। সরকারি দলের লোকজন গুরুতর অপরাধ করেও সহজেই জামিন পেয়ে গেছে।এই অন্যায় ও ইনজাস্টিসের অবসান ঘটাতে আমরা দেশবাসীর সামনে ‘নতুন বাংলাদেশ’ ও মানবিক বাংলাদেশের স্বপ্ন তুলে ধরছি।
যেখানে থাকবে দুর্নীতিমুক্ত সমাজ, সামাজিক ন্যায়বিচার, বৈষম্যহীন রাষ্ট্রব্যবস্থা, স্থিতিশীল রাজনীতি এবং ব্যবসা-বাণিজ্য ও শিল্পকারখানার জন্য অনুকূল পরিবেশ।
তিনি দাঁড়িপাল্লা প্রতীকের বিজয় নিশ্চিত করতে ভোটারদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, এই আসনে দাঁড়িপাল্লায় ভোট দিয়ে আমাকে বিজয়ী করুন এবং নতুন বাংলাদেশ গড়ার পথে আমাদের সঙ্গে থাকুন।’
মো. সাখাওয়াত হোসেন, -ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি:
দৈনিক ভোরের বার্তা
হেড অফিস: বনশ্রী (৬ম তলা), বাড়ি-৯/ই, রামপুরা, ঢাকা-১২১৯।
বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: রাফেলস ইন মোড়, আর.কে প্লাজা(৩য় তলা), গোয়ালচামট, ফরিদপুর-৭৮০০।
02-55123351, 09638-185366, 01912-144136, +8801559-626229, info@dainikbhorerbarta.com