শুক্রবার (১৬ই জানুয়ারী) চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স পিএলসি, কুষ্টিয়া এরিয়ার ফরিদপুর সেলস অফিসের উদ্যোগে ওয়ান্ডারল্যান্ড শিশু পার্কে বার্ষিক পিকনিক ২০২৬ অনুষ্ঠিত হয়।
সারাদিন প্রানবন্ত চমৎকার একটা সময় অতিবাহিত হলো। সিনিয়র সেলস ম্যানেজার কামরুজ্জামান বিপ্লব এর সভাপত্তিত্বে ও জনাব মোশারফ হোসেন - এসিস্ট্যান্ট সেলস ম্যানেজার সঞ্চালনার দ্বায়িত্ব পালন করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব খন্দকার সাফকাত জামিল - ভাইস প্রেসিডেন্ট, বিজনেস এডমিনিস্ট্রেশন ডিপার্টমেন্ট।

ও জনাব এস.এম সাঈদ হোসেন - সিনিয়র ভাইস প্রেসিডেন্ট, অলটারনেটিভ ডিস্টিবিউশন চ্যানেল। এছাড়াও উপস্থিত ছিলেন কুষ্টিয়া এরিয়া প্রধান জনাব কামরুজ্জামান বিপ্লব - সিনিয়র সেলস ম্যানেজার।
আরও উপস্থিত ছিলেন ফরিদপুর সেলস অফিসের ইনচার্জ জনাব মোশারফ হোসেন - এসিস্ট্যান্ট সেলস ম্যানেজার। ব্রাঞ্চ ম্যানেজার, ফারজানা আক্তার, দেলোয়ার মিয়া, মো: মিঠুন মৃধা। ইউনিট ম্যানেজার ফরিদ মোল্লা, সাহিদুল ইসলাম সহ ফিন্যান্সিয়াল এসোসিয়েট ও গ্রাহক আমন্ত্রিত অতিথি বৃন্দ।

সবাইকে পার্কে প্রবেশের সময় ফুল দিয়ে বরন করে নেয়া হয়। দুপুরের খাবার খাওয়ার পর অসাধারণ সুন্দর গেম শো বাদ্যময় বালিশ, চেয়ার সিটিং, যেমন খুশি সাজো খেলা হয়। খেলায় বিজয়ীদের মাঝে ও আমন্ত্রিত অতিথিদের পুরষ্কার ক্রেস্ট বিতরনের মধ্য দিয়ে পিকনিক ২০২৬ শেষ করা হয়।
নিজস্ব প্রতিবেদন
দৈনিক ভোরের বার্তা
হেড অফিস: বনশ্রী (৬ম তলা), বাড়ি-৯/ই, রামপুরা, ঢাকা-১২১৯।
বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: রাফেলস ইন মোড়, আর.কে প্লাজা(৩য় তলা), গোয়ালচামট, ফরিদপুর-৭৮০০।
02-55123351, 09638-185366, 01912-144136, +8801559-626229, info@dainikbhorerbarta.com