বরিশালের আগৈলঝাড়ায় আন্তর্জাতিক মানবাধিকার দিবস ২০২৫৷উপলক্ষে জাতীয় মানবাধিকার ইউনিটি আগৈলঝাড়া উপজেলা কমিটির উদ্যোগে সকালে এক র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।
জাতীয় মানবাধিকার দিবস ২০২৫ এর প্রতিপাদ্য বিষয়ঃ মানবাধিকার' আমাদের প্রতিদিনের অপরিহার্য বিষয় " মানবাধিকার ইউনিটির আগৈলঝাড়া কমিটির সহ-সভাপতি সৈয়দ রুহুল আমিন(আরজু) সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন,উপজেলা সমাজসেবা অফিসার জনাব তপন বিশ্বাস।
অনুষ্ঠানের সঞ্চালক ছিলেন জাতীয় মানবাধিকার ইউনিটির উপজেলা সাধারণ সম্পাদক সৈয়দ পারভেজ আহমেদ রাজিব।উক্ত অনুষ্ঠানে মানবাধিকার ইউনিটির উপজেলা শাখার অন্যান্য সদস্য কাজী মনিরুজ্জামান, সাইফুল ইসলাম বেল্লাল,সৈকত সরকার, মানিক হাওলাদার,রাজির হোসেন মোল্লা,তরিকুল ইসলাম, দীপক কর্মকার,সুশিল সদ্দার,মোঃ মিন্টু সরদার, মোহাম্মদ ওলিউল্লাহ হাওলাদার ,মোহাম্মদ গিয়াস উদ্দিন প্রমুখ:
জগদীশ মন্ডল বরিশাল বিভাগীয় ব্যুরো
দৈনিক ভোরের বার্তা
হেড অফিস: বনশ্রী (৬ম তলা), বাড়ি-৯/ই, রামপুরা, ঢাকা-১২১৯।
বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: রাফেলস ইন মোড়, আর.কে প্লাজা(৩য় তলা), গোয়ালচামট, ফরিদপুর-৭৮০০।
02-55123351, 09638-185366, 01912-144136, +8801559-626229, info@dainikbhorerbarta.com