ফরিদপুর, শনিবারঃ
চার্টার্ড লাইফ ইন্সুরেন্স পিএলসি’র উদ্যোগে আজ ফরিদপুরে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে প্রয়াত গ্রাহক নুর ইসলাম মোল্লা সাহেবের নমিনি সুরভী আক্তার-এর হাতে বীমা দাবির অর্থ হস্তান্তর করা হয়।
নুর ইসলাম মোল্লা জীবদ্দশায় প্রতিষ্ঠানের প্রতি আস্থা রেখে দুটি কিস্তির মাধ্যমে বীমা পরিকল্পনা সম্পন্ন করেছিলেন। তাঁর মৃত্যুর পর কোম্পানির প্রতিশ্রুতি অনুযায়ী, তাঁর নমিনি সুরভী আক্তারকে ৭৬,৮০০ (ছিয়াত্তর হাজার আটশত) টাকার একটি চেক প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—জনাব মুত্তাকিন ইসলাম মুক্তা, এজেন্সি ডিরেক্টর।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- কামরুজ্জামান বিপ্লব- সিনিয়র সেলস ম্যানেজার , কুষ্টিয়া সেলস অফিস।
সভাপতিত্ব করেন- মোশারফ হোসেন, এসিস্ট্যান্ট সেলস ম্যানেজার ও ইনচার্জ, ফরিদপুর অফিস।
আরও উপস্থিত ছিলেন - মিঠুন মৃধা, ব্রাঞ্চ ম্যানেজার, দেলোয়ার মিয়া, ইউনিট ম্যানেজার, এবং স্থানীয় সম্মানিত ব্যক্তি বিল্লাল হোসেন সহ এলাকার অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সম্মানিত গ্রাহকবৃন্দ।
বক্তারা বলেন, চার্টার্ড লাইফ ইন্সুরেন্স পিএলসি সর্বদা গ্রাহকদের স্বার্থ সংরক্ষণে প্রতিশ্রুতিবদ্ধ। এ ধরনের উদ্যোগ বীমা খাতে গ্রাহক আস্থা আরও বৃদ্ধি করবে বলে তারা আশা প্রকাশ করেন।
আমরা আশা করি, এই অর্থ তাঁর পরিবারের ভবিষ্যৎ নিরাপত্তা ও আর্থিক স্থিতি বজায় রাখতে সহায়ক হবে।
চার্টার্ড লাইট ইন্সুরেন্স সবসময় গ্রাহকদের পাশে ছিল এবং ভবিষ্যতেও থাকবে — এটাই আমাদের অঙ্গীকার।
হেড অফিস: বনশ্রী (৬ম তলা), বাড়ি-৯/ই, রামপুরা, ঢাকা-১২১৯।
বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: রাফেলস ইন মোড়, আর.কে প্লাজা(৩য় তলা), গোয়ালচামট, ফরিদপুর-৭৮০০।
02-55123351, 09638-185366, 01912-144136, +8801559-626229, info@dainikbhorerbarta.com