পান সুপারি জর্দা, ধুমপান কে না বলুন, মুখের ক্যান্সার প্রতিরোধ করুন" এই প্রতিপাদ্যকে সামনে রেখে ফরিদপুরের ভাঙ্গায় ফ্রী ডেন্টাল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১১ সেপ্টেম্বর) দিনব্যাপী উপজেলার ঘরোয়া ইউনিয়নের প্রফেসর আব্দুল ওয়াজেদ মিয়া উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত সভায় প্রফেসর আব্দুল ওয়াজেদ মিয়ার সভাপতিত্বে এবং মো. সৌরভ বিশ্বাস এর সঞ্চালনায় অনুষ্ঠানে ফ্রি ডেন্টাল ক্যাম্প অনুষ্ঠিত হয়।
আনোয়ারা মান্নান বেগ ফাউন্ডেশন-এর উদ্যোগে আয়োজিত এই ক্যাম্পে প্রায় ১ হাজার সেবাগ্রহীতাকে বিনামূল্যে ডেন্টাল কেয়ার সুবিধা দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আগামী জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর ৪ -আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী স্থপতি মুজাহিদ বেগ।
সূত্রে জানা যায়, শনিবার দিনব্যাপী ঘারুয়া ইউনিয়নের প্রফেসর আবদুল ওয়াজেদ উচ্চ বিদ্যালয়ে এই মেডিকেল ক্যাম্প চলে। ১৩ জন দক্ষ ডেন্টাল চিকিৎসক দাঁতের সমস্যা নিয়ে আসা মানুষদের সেবা প্রদান করেন। এ সময় রোগীদের দাঁতের ফ্রি চিকিৎসা সহ টুথ পেষ্ট ও টুথব্রাশ ফ্রি দেওয়া হয়। ফ্রি ডেন্টাল কেয়ার ক্যাম্পটির শুভ উদ্বোধন করেন, আনোয়ারা মান্নান বেগ ফাউন্ডেশন-এর মহাসচিব এবং ফরিদপুর-৪ আসনের স্বতন্ত্র প্রার্থী স্থপতি মুজাহিদ বেগ।

ফ্রী ক্যাম্পের ডাক্তার টিমের প্রধান ডাক্তার রফিকুস সালেহিন বেগ বাপ্পি জানান, "ক্যাম্পে সেবা গ্রহীতাদের ভালোভাবে পর্যবেক্ষণ করে সমস্যা বিশ্লেষণ করা হয়। তাদের প্রাথমিক ওষুধের পাশাপাশি টুথপেস্ট এবং টুথ ব্রাশ দেওয়া হয়। তিনি এ সময় সবাইকে নিয়মিত ব্রাশ করার পরামর্শ দেন। দাঁতের সমস্যা থেকে ক্যান্সার হতে পারে সে বিষয়ে দৃষ্টি আকর্ষণ করে তিনি সকলকে দাঁতের রোগ নিয়ে যেনো অবহেলা না করা হয়, দাঁতের যে কোনো সমস্যা দেখা দিলে যেন দ্রুতই চিকিৎসকের পরামর্শ নেওয়া হয়।" সে জন্য সকলকে দাঁতের প্রতি যত্ন নিতে আহবান জানান তিনি।"
এদিকে ফ্রি ডেন্টাল কেয়ার পেয়ে খুশি এলাকার সাধারণ মানুষ। তারা আনোয়ারা মান্নান বেগ ফাউন্ডেশন এবং এর সংশ্লিষ্টদের এমন উদ্যোগের জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। অনুষ্ঠানে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্থপতি মুজাহিদ বেগ বলেন, “জনগণের সেবাই আমার অঙ্গীকার। মানুষের পাশে থেকে তাদের হাঁসি ফিরিয়ে আনাই আমার প্রকৃত তৃপ্তি। আমি সংসদ সদস্য হই বা না হই তাতে কিছু যায় আসেনা। আমি চাই প্রতিটি মানুষের ভালোবাসা। আমার এ সেবা কার্যক্রম অব্যাহত থাকবে।"
এ সময় তিনি গণমাধ্যমকে আরও জানান, "মানুষের সেবা করাই আজকের এই ফ্রি ডেন্টাল কেয়ারের মূল উদ্দেশ্য। এর আগে ফ্রি মেডিকেল আই ক্যাম্পও করা হয়েছে। ভোটের আশায় এই মানবিক কাজগুলো করছেন না জানিয়ে মুজাহিদ বেগ বলেন, "আমি ঘারুয়া বাসীদের ভালবাসি, তাই আমি আমার প্রিয় মানুষের কাছে এসেছি এবং তাদের সেবা করছি। অদূর ভবিষ্যতেও এভাবে সেবা করে যাব, ইনশা আল্লাহ।"
এসময় অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন ভাঙ্গা সরকারি কে. এম কলেজের সাবেক অধ্যাপক অত্র বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সভাপতি আবদুল ওয়াজেদ আলী মিয়া, মান্নান মেম্বর, টোকোন মাতুব্বর, দবির মাতুব্বর, চুমুরদী ইউনিয়নের ইঞ্জিনিয়ার মুস্তাক আহমেদ নাঈম, মাহাবুর, আলগী ইউনিয়নের ছাত্র নেতা মো. আল-আমিন, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি বর্গ সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
উল্লেখ্য, সূত্রে জানা যায়, ফ্রি ডেন্টাল ক্যাম্প ছাড়াও স্থপতি মুজাহিদ বেগের নেতৃত্বে এ পর্যন্ত প্রায় ৩৬ হাজার মানুষের ফ্রী চিকিৎসা সেবা প্রদান করা হয়।
মো. সাখাওয়াত হোসেন-ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি::
দৈনিক ভোরের বার্তা
হেড অফিস: বনশ্রী (৬ম তলা), বাড়ি-৯/ই, রামপুরা, ঢাকা-১২১৯।
বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: রাফেলস ইন মোড়, আর.কে প্লাজা(৩য় তলা), গোয়ালচামট, ফরিদপুর-৭৮০০।
02-55123351, 09638-185366, 01912-144136, +8801559-626229, info@dainikbhorerbarta.com