ফরিদপুর -১ আসনের বিএনপি মনোনয়ন প্রত্যাশী ড. মো. শাহাবুদ্দিন আহমেদ অস্ট্রেলিয়া মহাদেশে বিএনপি'র ভিক্টোরিয়া স্টেটের আহ্বায়ক কমিটি সদস্য হিসাবে নর্বাচিত হয়েছেন।
অস্ট্রেলিয়া মহাদেশে বিএনপি'র ভিক্টোরিয়া স্টেটের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। গত শনিবার(২৭ সেপ্টেম্বর) বাংলাদেশ জাতীয়তাবাদ জাতীয়তাবাদী দল বিএনপি'র অস্ট্রেলিয়া শাখার সাংগঠনিক কার্যক্রম আরো গতিশীল করার লক্ষ্যে ভিক্টোরিয়া স্টেটে ৪৩ সদস্যের আহ্বায়ক কমিটি এবং ৭ সদস্যের উপদেষ্টা কমিটি গঠন করা হয়েছে।
অস্ট্রেলিয়া বিএনপি'র সভাপতি এ এফ এম তাওহিদুল ইসলাম এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ হায়দার আলীর স্বাক্ষরিত এই কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. আরিফ খান এবং সদস্য সচিব হয়েছেন আশিক মালিক বিপুল। এছাড়া ৭ জন যুগ্ম-আহ্বায়ক এবং বাকিরা সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন। যুগ্ন আহবায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন মোহাম্মদ ওমর শরিফ শিহান, মুহাম্মদ শরিফ মাহমুদ, তালাল খান পল, মোহাম্মদ ওমর ফারুক, মো. আল আমিন মাছুম এবং দেওয়ান মামুন।
সদস্য হিসাবে নর্বাচিত হয়েছেন, ড. মো. শাহাবুদ্দিন আহমেদ, মোহাম্মদ বদিউজ্জামান শিপন, মোহাম্মদ রাশিদুল আমিন (মনির)), সামিউল মাশুক এন্থনি, রহমত উল ইসলাম, আব্দুল রব, মোহাম্মদ সাঈদুর রহমান ইমরান, মোহাম্মদ শফিকুল ইসলাম সুমন, কৃষিবিদ মোঃ ড. তৌহিদুল ইসলাম, ড. মোঃ আব্দুল্লাহ আল মাশরাফি,ডা. আব্দুল্লাহ আল ফারুক, ম্যাথিউ ডি রোজারিও, মোবাশ্বের জোয়ারদার সুমন,মোহাম্মদ মোশারফ হোসেন দিপু, ইমরান হোসেন এলান, সোহাগ সরকার নিলয়, খাইরুল সাদমান আঁকন।
ও সারফেন আহমেদ সাকিব, তাহসিমুল হক, কামাল হোসেন, সফিউদ্দিন সরকার সিমন, আশিক উল্লাহ প্রতিক, মোহাম্মদ খালেদুজ্জামান ফাহিম, সালাহ আহমেদ সাইফুল,মোহাম্মদ শাহাদাত হোসেন, তারিক আহমেদ দিপু, মোহাম্মদ ফরহাদ, মেহেদী হাসান লামিম, মুস্তাফা মার্শেস নিথুন, ফখরুল আলম রিফাত, আবিদ মোল্লা, মোহাম্মদ নাবিল হোসেন, শামীম উদ দ্দৌলা শাওন, শাহাব উদ্দিন, আমের শিবলী, এবং আব্দুল্লাহ মামুন।
এছাড়া, উপদেষ্টা কমিটিতে রয়েছেন প্রকৌশলী ড. মো. কবির হোসেন পাটোয়ারী, ড. এ. কে. এম. জাহাঙ্গীর, খন্দকার হক (মিলন), আব্দুল জলিল, ডা. জিয়া আহমেদ, বদিউর রাহমান, এবং মোহাম্মদ আনিসুর রহমান।
দলীয় সূত্র জানায়, এ আহ্বায়ক কমিটিকে যত দ্রুত সম্ভব পূর্ণাঙ্গ কমিটি গঠনের দায়িত্ব দেওয়া হয়েছে। দলের কেন্দ্রীয় নীতিনির্ধারকরা আশা করছেন, নতুন আহ্বায়ক কমিটি তৃণমূল থেকে শুরু করে সব পর্যায়ের নেতাকর্মীদের সমন্বয়ে একটি শক্তিশালী ও কার্যকর পূর্ণাঙ্গ কমিটি গঠন করবে।

আহ্বায়ক মো. আরিফ খান দায়িত্ব গ্রহণের পর এক সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় জানান, দলীয় উচ্চপর্যায়ের আস্থা আমাদের জন্য অনুপ্রেরণা। তিনি অস্ট্রেলিয়াতে অবস্থানরত বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রাশেদুল হক, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আমি ফেরদৌস, অস্ট্রেলিয়া বিএনপি'র সভাপতি এ এফ এম তাওহিদুল ইসলাম এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ হায়দার আলী সহ যারা এই কমিটি প্রণয়নে অক্লান্ত পরিশ্রম করেছেন তাদের প্রতি প্রতীকৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন আমরা অচিরেই তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের সঙ্গে আলোচনার মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটি চূড়ান্ত করব-যা ফ্যাসিবাদ পরবর্তী বিএনপি এবং বাংলাদেশের পুনর্গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
সদস্য সচিব মো. আরিফ খান বলেন এ কমিটি ঘোষণার মধ্য দিয়ে আমাদের সংগঠন নতুন উদ্যমে সাংগঠনিক কর্মকাণ্ডে গতি আনতে পারবে। ১ নম্বর সদস্য, ড. মো. শাহাবুদ্দিন আহমেদ আশা প্রকাশ করেন সময়োপযোগী পদক্ষেপ গ্রহণ ও ঐক্যবদ্ধ নেতৃত্ব নিশ্চিত করা গেলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কার্যক্রম দেশ এবং বিদেশে আরও গতিশীল হবে।
উপদেষ্টাবৃন্দ, অন্যান্য সদস্য এবং স্থানীয় পর্যায়ের নেতাকর্মীরাও নতুন কমিটি নিয়ে বেশ আশাবাদী। অনেকের মতে, এই কমিটি কার্যকরভাবে কাজ করলে সংগঠনটি পুনর্গঠনের মাধ্যমে আরও শক্তিশালী হয়ে উঠবে।
সংগ্রহে আরিফুজ্জামান
দৈনিক ভোরের বার্তা
হেড অফিস: বনশ্রী (৬ম তলা), বাড়ি-৯/ই, রামপুরা, ঢাকা-১২১৯।
বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: রাফেলস ইন মোড়, আর.কে প্লাজা(৩য় তলা), গোয়ালচামট, ফরিদপুর-৭৮০০।
02-55123351, 09638-185366, 01912-144136, +8801559-626229, info@dainikbhorerbarta.com