ফরিদপুরের সালথায় ১২২ পিস অবৈধ চায়না দুয়ারি জাল জব্দ করে নষ্ট করা হয়েছে। বুধবার (১৩ আগস্ট) দুপুরে উপজেলার গট্টি ইউনিয়নের বিভিন্ন বিল-বাঁওড়ে এই অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার মো. আনিছুর রহমান বালী।
এ সময় উপজেলা মৎস্য অফিসার শাহ্ মো. শাহরিয়ার জামান সাবু ও সালথা থানার এসআই শওকত হাসান উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আনিছুর রহমান বালী বলেন, উপজেলার গট্টি এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন বিল ও বাঁওড় থেকে ১২০ পিস অবৈধ চায়না দুয়ারি জাল জব্দ করে বিনষ্ট করা হয়েছে। আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।
নিজস্ব প্রতিনিধি
দৈনিক ভোরের বার্তা
হেড অফিস: বনশ্রী (৬ম তলা), বাড়ি-৯/ই, রামপুরা, ঢাকা-১২১৯।
বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: রাফেলস ইন মোড়, আর.কে প্লাজা(৩য় তলা), গোয়ালচামট, ফরিদপুর-৭৮০০।
02-55123351, 09638-185366, 01912-144136, +8801559-626229, info@dainikbhorerbarta.com