প্রাথমিক বৃত্তি পরীক্ষায় কিন্ডারগার্টেন ও বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণের সুযোগের দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত।
প্রাথমিক বৃত্তি পরীক্ষায় কিন্ডারগার্টেন ও বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণের সুযোগের দাবিতে আজ সারা বাংলাদেশের ন্যায় ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরননগর উপজেলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
সংবাদ সম্মেলনে বক্তারা বলেন- প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ১৫/০৭/২৫ তারিখের নির্বাহী কমিটির সিদ্ধান্ত মোতাবেক স্মারক নং-৩৮.০১.০০০০.১০৭.৩৩.০০১.২০২৫ তারিখ ১৭/০৭/২৫ এ জারিকৃত পরিপত্রের মাধ্যমে জানতে পারি যে,প্রাথমিক শিক্ষা অধিদপ্তর সরকারি প্রাথমিক বিদ্যালয় বৃত্তি পরীক্ষা-২৫ অনুষ্ঠিত হতে যাচ্ছে।
কিন্তু প্রাথমিক শিক্ষায় যুগান্তকারী ও সময়োপযোগী অবদান রাখা কিন্ডারগার্টেন ও বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের বিপুল সংখ্যক শিক্ষার্থীকে বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ থেকে বঞ্চিত করার পরিপত্রটি বৈষম্যমূলক দৃষ্টান্ত স্থাপন করেছে।
২০০৯ সাল থেকে ২০১৯ সাল পর্যন্ত প্রাথমিক সমাপনী পরীক্ষা এবং ২০২২ সালে অনুষ্ঠিত বৃত্তি পরীক্ষায় স্ব স্ব প্রতিষ্ঠান থেকে অংশগ্রহণের মাধ্যমে কিন্ডারগার্টেন ও বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা ব্যাপক সাফল্য অর্জন করেছে। তাই আমাদের সকলের দাবি আসছে বৃত্তি পরীক্ষায় পূর্বেরমত আমাদেরকেও অংশগ্রহণ করেত৷ দিতে হবে।
বক্তারা আরো বলেন - যদি তারা দাবি না মানে তবে সারা দেশে কটোর থেকে কটোর কর্মসূচি ঘোষণা করা হবে। সংবাদ সম্মেলনে সংবাদ পাঠ করেন নাসিরনগর উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের আহ্বায়ক জনাব শফিকুল ইসলাম ইউনুছ।
উপস্থিত ছিলেন - উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের যুগ্ন আহ্বায়ক - জনাব নান্টু দেব, মো:রিয়াজুর রাশিদ রুবেল, সদস্য সচিব-মো:আব্দুল কুদ্দুস, শাহ আলম ভূইয়া, জনাব মোহাম্মদ আলী,কাউছার আহমেদসহ বিভিন্ন স্কুল থেকে আগত শিক্ষক,অভিভাবক, প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
রিয়াজুর রাশিদ রুবেল ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
দৈনিক ভোরের বার্তা
হেড অফিস: বনশ্রী (৬ম তলা), বাড়ি-৯/ই, রামপুরা, ঢাকা-১২১৯।
বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: রাফেলস ইন মোড়, আর.কে প্লাজা(৩য় তলা), গোয়ালচামট, ফরিদপুর-৭৮০০।
02-55123351, 09638-185366, 01912-144136, +8801559-626229, info@dainikbhorerbarta.com