২০২৪ সালের গণ-আন্দোলনে শহীদদের স্মরণে খিলগাঁও মডেল কলেজে শুরু হয়েছে মাসব্যাপী সাংস্কৃতিক ও শিক্ষামূলক কর্মসূচি। গণতন্ত্র ও ন্যায়ের জন্য জীবন উৎসর্গকারী শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতেই এই আয়োজন।
কর্মসূচির উদ্বোধনী দিনে অনুষ্ঠিত হয় চিত্রাঙ্কন প্রতিযোগিতা। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ ইমাম জাফর।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গভর্নিং বডির বিদ্যুৎসাহী সদস্য মাহফুজুর রহমান এবং শিক্ষক প্রতিনিধি কে এম নাইদ হাসান।
অনুষ্ঠানটি পরিচালনা করেন ছাত্রনেতা মাহফুজুর রহমান মামুন এবং সভাপতিত্ব করেন ৩৬ জুলাই উদযাপন কমিটির আহ্বায়ক রোকেয়া চৌধুরী বেবি।
মাসব্যাপী কর্মসূচিতে অন্তর্ভুক্ত রয়েছে: চিত্রাঙ্কন প্রতিযোগিতা,কবিতা আবৃত্তি,রচনা প্রতিযোগিতা,দোয়া মাহফিল,শহীদদের মাজার জিয়ারত।
আয়োজকরা জানান, “নতুন প্রজন্মকে দেশের আন্দোলন-সংগ্রামের ইতিহাস জানানো ও দেশপ্রেমে উদ্বুদ্ধ করাই এই আয়োজনের মূল উদ্দেশ্য।” শিক্ষার্থীদের মধ্যে মানবিক মূল্যবোধ, সাহসিকতা ও সৃজনশীল চেতনার বিকাশ ঘটবে বলে আশাবাদ ব্যক্ত করেন তারা।
এস এম শিমুল রানা
দৈনিক ভোরের বার্তা
হেড অফিস: বনশ্রী (৬ম তলা), বাড়ি-৯/ই, রামপুরা, ঢাকা-১২১৯।
বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: রাফেলস ইন মোড়, আর.কে প্লাজা(৩য় তলা), গোয়ালচামট, ফরিদপুর-৭৮০০।
02-55123351, 09638-185366, 01912-144136, +8801559-626229, info@dainikbhorerbarta.com