ফরিদপুরের সালথা উপজেলার ভাওয়াল ইউনিয়নের ইউসুফদিয়া গ্রামে রাতের আঁধারে অভিনব কায়দায় চুরির ঘটনা ঘটেছে।
মোঃ মজিবুর রহমান এর বাড়ি এ চুররি ঘটনায় তার স্ত্রী মোসাঃ শেফালী বেগম (৫০) তিনি জানান গত ইং- ১৫/০৭/২০২৫ তারিখ বিকাল অনুমান ০৩.০০ ঘটিকার সময় দক্ষিন পোতার চারচালা টিনসেড বসত ঘরের সমস্ত দরজায় তালা মারিয়া আমার অসুস্থ্য স্বামী মজিবুর রহমানকে দেখার জন্য বরিশাল যাই।
আজ সোমবার- ২২/০৭/২০২৫ তারিখ সকাল অনুমান ১০.০০ ঘটিকার সময় আমার বাড়ীতে আসিয়া ঘরের তালা খুলিতে গেলে তালা খোলে না। এরপর আমি আমার ঘরের পিছনের পাশের দরজায় সামনে যাইয়া দেখিতে পাই যে, ঘরের পিছন পাশের দরজা খোলা এবং ঘরের মালামাল ভাংচুর করা ও ঘরের মালামাল এলোমেলো অবস্থায় ছড়িয়ে ছিটিয়ে আছে।
এরপর আমি ঘরের মধ্যে যাই এবং দেখিতে পাই যে, আমার ঘরের স্টীলের আলমারী ভাঙ্গা এবং ড্রয়ারে থাকা নগদ ২,০০,০০০/- টাকা ও ০৫ ভরি ওজনের স্বর্ণলংকার, যাহার মূল্য অনুমান ৭,৫০,০০০/- টাকা নাই এবং ঘরের মধ্যে থাকা সাববাক্স, স্টীলের আলমারী, খাট, ফ্রিজ, ফ্যান ও সমস্ত মালামাল ভাংচুর অনুমান ৫,০০,০০০/- টাকার ক্ষতি সাধন করে এবং ১০/১৫ মন পিয়াজ, ৪০টি শাড়ি, ২০টি কাঁথা, ৪টি কম্বল, ৫টি লেপ নিয়া গিয়াছে ।

আমার ডাকচিৎকার শুনিয়া আশপাশের লোকজন আগাইয়া আসিয়া ঘটনাটি দেখিতে পায়। আমার ধারনা অজ্ঞাতনামা চোর/চোরেরা ইং- ১৫/০৭/২০২৫ তারিখ বিকাল অনুমান ০৩.০০ ঘটিকা হইতে ইং- ২২/০৭/২০২৫ তারিখ সকাল অনুমান ১০.০০ ঘটিকার সময়ের মধ্যে যে কোন সময় আমার বসত ঘরের তালা ভাঙ্গিয়া বসত ঘরের রক্ষিত নগদ টাকা, স্বর্ণলংকার সহ সমস্ত মালামাল ভাংচুর করতঃ মালামাল নিয়া গিয়াছে।
আমি সহ আমার আশপাশের লোকজন উক্ত চুরি হওয়া মালামাল বিভিন্ন জায়গায় খোঁজাখুজি করিয়াছি। কিন্তু কোথাও তাহার সন্ধান পাওয়া যায় নাই । খোঁজাখুজি অব্যহত আছে। সরেজমিনে গিয়ে দেখা যায় দু:স্কৃতিকারীগণ ঐ ঘরের মধ্যে তুলো দিয়ে পুতুল রুপে মাথা বিহীন একটি মেয়ে মানুষ বানিয়ে রেখেছে যেটা দেখে মানুষ ভয় পেয়ে যাবে এটা তাদের হয়ত অভিনব কৌশল।
এ ব্যাপারে সালথা থানা তদন্ত ওসি মারুফ হোসেন জানান চুরির ঘটনায় একটি অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।
নিজস্ব প্রতিবেদন
দৈনিক ভোরের বার্তা
হেড অফিস: বনশ্রী (৬ম তলা), বাড়ি-৯/ই, রামপুরা, ঢাকা-১২১৯।
বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: রাফেলস ইন মোড়, আর.কে প্লাজা(৩য় তলা), গোয়ালচামট, ফরিদপুর-৭৮০০।
02-55123351, 09638-185366, 01912-144136, +8801559-626229, info@dainikbhorerbarta.com