নাটোরের সিংড়ায় অভিযান পরিচালনা করে প্রায় ৪ লক্ষ টাকার নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ করে ধ্বংস করেছে ভ্রাম্যমান আদালত। এসময় একজনকে জরিমানা করা হয়।
সোমবার (১৪ জুলাই) বিকেলে এ অভিযান পরিচালনা করে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাজহারুল ইসলাম। ভ্রাম্যমান আদালত উপজেলার রাণীনগর, সিধাখালী ও জলারবাতা এলাকায় অভিযান পরিচালনা করে প্রায় ৪ লক্ষ টাকার চায়না দুয়ারি জাল জব্দ করে ধ্বংস করে।
এসময় নিষিদ্ধ চায়না দুয়ারি জাল দিয়ে মৎস্য শিকারের অভিযোগে রানীনগর গ্রামের মোঃ রফিকুল ইসলামকে মৎস্য সংরক্ষণ ও সুরক্ষা আইন ১৯৫০ অনুসারে এক হাজার টাকা জরিমানা আদায় করেন ভ্রাম্যমান আদালতের বিচারক।
সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. শাহাদত হোসেন বলেন, চলনবিলের মা মাছ ও জীববৈচিত্র্য রক্ষার্থে এ অভিযান অব্যাহত থাকবে।
মোঃ জাকারিয়া মাসুদ,সিংড়া (নাটোর) প্রতিনিধি
দৈনিক ভোরের বার্তা
হেড অফিস: বনশ্রী (৬ম তলা), বাড়ি-৯/ই, রামপুরা, ঢাকা-১২১৯।
বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: রাফেলস ইন মোড়, আর.কে প্লাজা(৩য় তলা), গোয়ালচামট, ফরিদপুর-৭৮০০।
02-55123351, 09638-185366, 01912-144136, +8801559-626229, info@dainikbhorerbarta.com