ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার সদর ইউনিয়নে জাটিগ্রাম বাজার এলাকা থেকে গাঁজা ও ইয়াবাসহ আটক হয়েছেন মো. মুনজুর মোল্লার ছেলে শিপন মোল্লা (২৭)।
সোমবার(৩ জুলাই) রাত ১০টা ৫ মিনিটে বাজার সংলগ্ন পশ্চিম গলি হাই স্কুলে পাশে কালী মন্দিরের সামনে পাকা রাস্তায় উপর থেকে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। গোপন সংবাদের ভিত্তিতে বোয়ালমারী আর্মি ক্যাম্প ও পরে থানা পুলিশের সহযোগিতায় যৌথ বাহিনী এ অভিযান চালায়।
অভিযানকালে শিপনের কাছ থেকে উদ্ধার করা হয় ৪০০ গ্রাম গাঁজা ও ১৮ পিস ইয়াবা ট্যাবলেট। মাদক উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে আলফাডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহজালাল আলম বলেন, "গোপন সংবাদের ভিত্তিতে যৌথ অভিযান চালিয়ে মাদকদ্রব্যসহ শিপন মোল্লাকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার হয়েছে।"এর আগেও তার বিরুদ্ধে একটি মাদক ও চুরির মামলা রয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, শিপন দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত। এলাকাবাসীর অভিযোগ—তার মাদক কারবারে আশপাশের স্কুল-কলেজ পড়ুয়া তরুণরা দিন দিন বিপথে যাচ্ছে। অথচ দীর্ঘ সময় ধরে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে সে প্রকাশ্যে ঘোরাফেরা করে এসেছে।
উল্লেখ্য, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির অংশ হিসেবে ফরিদপুর জেলাজুড়ে সেনাবাহিনী ও পুলিশের এমন সমন্বিত অভিযান অব্যাহত রয়েছে।
আলফাডাঙ্গা প্রতিনিধি
দৈনিক ভোরের বার্তা
হেড অফিস: বনশ্রী (৬ম তলা), বাড়ি-৯/ই, রামপুরা, ঢাকা-১২১৯।
বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: রাফেলস ইন মোড়, আর.কে প্লাজা(৩য় তলা), গোয়ালচামট, ফরিদপুর-৭৮০০।
02-55123351, 09638-185366, 01912-144136, +8801559-626229, info@dainikbhorerbarta.com