শ্রীনগর উপজেলার ভাগ্যকুলের ইউনিয়ন ০৯ ওর্য়াড মান্দ্রা গ্রামের বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা গাজী জুলহাস ইন্তেকাল করেছেন মৃত্যকালে তার বয়স আনুমানিক (৭৫)ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহির রাজিউন। বার্ধক্যজনিত কারণে তিনি নিজ বাসায় শেষ নিশ্বাস ত্যাগ করেন।
সে শ্রীনগর উপজেলার ভাগ্যকুল ইউনিয়নের ৯নং ওয়ার্ডের মান্দ্রা গ্রামের মরহুম আবেদ আলী গাজীর পুত্র।তিনি মৃত্যুকালে তার ২জন পুএ সন্তান ও ১ জন কন্যা সন্তান সহ বহু আত্মীয়-স্বজন রেখে গেছেন। জানা যায় ৩০ জুন সোমবার রাত ৮.০০ টার সময় তার নিজ বাসায় ইন্তেকাল করেছেন। সকাল ১১ টায় ভাগ্যকুল মান্দ্রা প্রাইমারি স্কুল
মাঠে বীর মুক্তিযোদ্ধা মরহুম গাজী জুলহাস এর রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান করেন শ্রীনগর উপজেলার নিবার্হী ম্যাজিস্ট্রেট গোলাম রব্বানী সোহেল ,এস আই আলমগির আরো উপস্থিত ছিলেন,শ্রীনগর উপজেলা নারী ও শিশু অধিকার ফোরামের যুগ্ন আহবায়ক তারিকুল ইসলাম, ভাগ্যকুল ইউনিয়ন বীর মুক্তিযোদ্ধা ভারপ্রাপ্ত কমান্ডার মোঃ সামসুজ্জামান মুন্সী।
ভাগ্যকুল ইউনিয়নের বীর মুক্তিযোদ্ধারা, শ্রীনগর থানা পুলিশ, ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ আরো প্রমুখ। মান্দ্রা ও চারিপাড়া কবরস্থানে তাকে দাফন করা হয়। তার মৃত্যুতে এলাকায় শোকের ছাঁয়া নেমে আসে।
মোঃতারিকুল ইসলামঃ
দৈনিক ভোরের বার্তা
হেড অফিস: বনশ্রী (৬ম তলা), বাড়ি-৯/ই, রামপুরা, ঢাকা-১২১৯।
বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: রাফেলস ইন মোড়, আর.কে প্লাজা(৩য় তলা), গোয়ালচামট, ফরিদপুর-৭৮০০।
02-55123351, 09638-185366, 01912-144136, +8801559-626229, info@dainikbhorerbarta.com