ফরিদপুরের বোয়ালমারী উপজেলার পরমেশ্বরদী ইউনিয়নের ময়েনদিয়া বাজারে আজ শুক্রবার বেলা ১১টার দিকে এক ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে।
এ অগ্নিকান্ডে ইলেক্ট্রনিক্স দোকান ও প্রাইম এজেন্ট ব্যাংকিং এর কিছ অংশ পুড়ে ছাই হয়ে যায়। খবর পেয়ে সালথা ফায়ার সার্ভিসের ২টি ইউনিট ঘটনাস্থলে পৌছে এলাকার জনগণের সহায়তায় ১ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রনে আনে।

সালথা ফায়ার সার্ভিসের স্টেশন ম্যানেজার আঃ রাজ্জাক বলেন, বাজারের এম এইচ টেলিকম দোকান থেকে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। এ ঘটনায় প্রায় ৪ লাখ টাকার ক্ষতি হয়েছে। তবে আমাদের যাতায়াত রাস্তা যদি ভাল থাকতো আমরা আরো দ্রুত ঘটনাস্থলে পৌছাতে পারতাম ক্ষতির পরিমান আরো কমে যেত।
ফায়ার সার্ভিস হলো একটি জরুরি সেবাদানকারী সংস্থা, যা অগ্নিকাণ্ড, ভূমিকম্প, দুর্ঘটনা, উদ্ধার কার্যক্রম ও অন্যান্য বিপর্যয় মোকাবেলায় কাজ করে।
প্রধান কাজ গুলো:আগুন নিভানো উদ্ধার কাজ পরিচালনা করা (দুর্ঘটনা, ধ্বংসস্তূপ, পানিতে ডুবে যাওয়া ইত্যাদি) প্রাথমিক চিকিৎসা প্রদান সচেতনতা ও প্রশিক্ষণ কার্যক্রম বিপদে পড়া মানুষকে সহায়তা করা।
ময়েনদিয়া বাজারের এম এইচ টেলিকম এর মালিক মোঃ মেহেদী হাসান রানা বলেন আমি যখন ফোন পেলাম যে আমার দোকানে আগুন লেগেছে তখন আমি ফরিদপুর ছিলাম সাথে সাথে আমি বোয়ালমারী ফায়ার সার্ভিস কে ফোন দিয়ে না পেলে তখনই সালথা ফায়ার সার্ভিস কে পেয়ে যায় এবং মাত্র ৯ মিনিটের মধ্যে আমার দোকানে এসে তাদের কার্য্যক্রম শুরু করে এবং দ্রত আগুন নিয়ন্ত্রনে নিয়ে আসে ইহাতে ময়েনদিয়া বাজার কোটি কোটি টাকার ক্ষতি থেকে বেঁচে যায়।
এ জন্য সালথা ফায়ার সার্ভিসের স্টেশন ম্যানেজার আঃ রাজ্জাকসহ সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি। সালথা ফায়ার সার্ভিস কে ফুল দিয়ে তিনি শুভেচ্ছা জানান।
এ সময় স্থানীয় আলম মেম্বার জানান আগুনে অনেকের ব্যাংক এর কাগজপাতি চেক পানিতে নষ্ট হয়ে গেছে অন্যান্ন জিনিষ পত্রের ক্ষতি হয়েছে।
নিজস্ব প্রতিবেদন
দৈনিক ভোরের বার্তা
হেড অফিস: বনশ্রী (৬ম তলা), বাড়ি-৯/ই, রামপুরা, ঢাকা-১২১৯।
বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: রাফেলস ইন মোড়, আর.কে প্লাজা(৩য় তলা), গোয়ালচামট, ফরিদপুর-৭৮০০।
02-55123351, 09638-185366, 01912-144136, +8801559-626229, info@dainikbhorerbarta.com