কবিতা: নিজেদের খেয়াল রেখো
ইসমাইল হোসেন ফরিদ
প্রাক্তন সিনিয়র শিক্ষক
ফরিদপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়
গরিব ছিলে, ছিলে মূর্খ,
ছিলে এক গেঁয়ো চাষা,
তবু তুমি কমতি রাখোনি
দিতে মোরে ভালোবাসা।
তোমাকে পেয়েছি, তোমার খেয়েছি,
পেয়েছি ভালোবাসা,
তোমাকে যে কত ভালোবাসি আমি,
বলার নেই তো ভাষা।
সন্তানতুল্য দেখেছ আমায়,
ভাবোনি আলাদা করে,
ভাইয়া-আপুদের সঙ্গে থেকেছি
যেন একই ঘরে।
একই সঙ্গে খেলেছি মোরা,
একই সঙ্গে বাস,
একই সঙ্গে ছেড়েছি মোরা
আমাদের নিঃশ্বাস।
তবু বাধ্য হয়েছ তুমি আজ
আমায় বিক্রি করতে,
চোখের জলে ভাসছে বুক,
পারোনি ধরে রাখতে।
পারছ না তুমি ছাড়তে মোকে
হৃদয়ে ঝরছে রক্ত,
সন্তান হারানো বাবার মতো
হৃদয় করছ শক্ত।
বাকহীন পশু, ভাষা নেই মোর,
হৃদয়ে রক্ত ঝরে,
ছেড়ে যাওয়ার বেদনা কত,
বোঝাব কেমন করে?
ভালো থেকো, মালিক তুমি
নিজেদের খেয়াল রেখো,
শান্তি পাবো, যদি তোমরা
একটু ভালো থাকো।
দৈনিক ভোরের বার্তা
হেড অফিস: বনশ্রী (৬ম তলা), বাড়ি-৯/ই, রামপুরা, ঢাকা-১২১৯।
বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: রাফেলস ইন মোড়, আর.কে প্লাজা(৩য় তলা), গোয়ালচামট, ফরিদপুর-৭৮০০।
02-55123351, 09638-185366, 01912-144136, +8801559-626229, info@dainikbhorerbarta.com