ফরিদপুরের সালথায় হাফিজুল (হাফিজুর) মোল্লা (৩০) নামের এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (৬মে) সকাল ৯টার দিকে উপজেলার মাঝারদিয়া ইউনিয়নের মুরাটিয়া গ্রামে একটি বাগানের আম গাছ থেকে ঝুলন্ত মরদেহ উদ্ধার করে সালথা থানা পুলিশ। সে ওই গ্রামের ওমর আলী মোল্যার ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান, সোমবার সন্ধ্যার পর পরিবারের অজান্তে বাড়ি থেকে বের হয় হাফিজুল (হাফিজুর) । রাতে তাকে খোঁজাখুঁজির পরও সন্ধান পায়নি তার পরিবার। মঙ্গলবার সকালে মুরাটিয়া বিল্লাল মাতুব্বরের পরিত্যক্ত বাগানের আম গাছের ডালের সাথে হাফিজুল (হাফিজুর) মোল্যার মরদেহ দেখতে পায় এক কৃষক।
পরে খবর পেয়ে সালথা থানা পুলিশ হাফিজুলের (হাফিজুর) ঝুলন্ত মরদেহ উদ্ধার করে। নিহত হাফিজুল (হাফিজুর)মাদকাসক্ত ছিলেন বলে জানান তারা। সালথা থানার অফিসার ইনচার্জ মোঃ আতাউর রহমান বলেন, খবর পেয়ে হাফিজুলের (হাফিজুর) লাশ উদ্ধার করা হয়। প্রাথমিক সুরতহাল রিপোর্ট প্রস্তুতপূর্বক ময়না তদন্তের জন্য লাশ ফরিদপুর মর্গে পাঠানো হয়েছে। এই বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা পক্রিয়াধীন রয়েছে।
নিজস্ব প্রতিবেদন
দৈনিক ভোরের বার্তা
হেড অফিস: বনশ্রী (৬ম তলা), বাড়ি-৯/ই, রামপুরা, ঢাকা-১২১৯।
বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: রাফেলস ইন মোড়, আর.কে প্লাজা(৩য় তলা), গোয়ালচামট, ফরিদপুর-৭৮০০।
02-55123351, 09638-185366, 01912-144136, +8801559-626229, info@dainikbhorerbarta.com