ফরিদপুরের ভাঙ্গা উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক সজল তালুকদারকে (২৫) আটক করেছে পুলিশ। মঙ্গলবার (২৯ এপ্রিল) রাত ১১টার দিকে উপজেলার পুখুরিয়ার (খাঁকান্দা) নাজিরপুর থেকে তাকে গ্রেফতার করা হয়। তিনি ঐ গ্রামের রাজ্জাক তালুকদারের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত দুইদিন আগে উপজেলার মানিকদহ ইউনিয়নের পুখুরিয়া বাজার দখল ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সুলতান মাতুব্বর ও ইয়াকুব মাতুব্বর দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় বাড়ি ও দোকান ভাঙচুর, লুটপাট ও বসতবাড়িতে অগ্নিসংযোগ করা হয়।
এ ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্য মিলন কসাই বাদী হয়ে থানায় মামলা করেন। এ মামলায় এজাহারভুক্ত আসামি হিসেবে সজল তালুকদারকে গ্রেফতার করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশরাফ হোসেন সাংবাদিকদের জানান, সজল তালুকদার উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক। তিনি একটি মারামারি মামলার এজাহারভুক্ত আসামি। রাতে তার গ্রামের বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। পরে বুধবার সকালে তাকে আদালতে পাঠানো হয়েছে বলে জানান তিনি।
ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি::
দৈনিক ভোরের বার্তা
হেড অফিস: বনশ্রী (৬ম তলা), বাড়ি-৯/ই, রামপুরা, ঢাকা-১২১৯।
বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: রাফেলস ইন মোড়, আর.কে প্লাজা(৩য় তলা), গোয়ালচামট, ফরিদপুর-৭৮০০।
02-55123351, 09638-185366, 01912-144136, +8801559-626229, info@dainikbhorerbarta.com