বিএনপির সহযোগী সংগঠন জিয়া মঞ্চ, সিরাজদিখান উপজেলা কমিটির পরিচিত সভা ৩ ফেব্রুয়ারি ২০২৫ খ্রি. সোমবার বিকাল ৫ ঘটিকায় উপজেলার বাহেরকুচি জিয়া মঞ্চ অনুষ্ঠিত।
সিরাজদিখান উপজেলা কমিটির সভাপতি মোঃ দেলোয়ার হোসেন এর সভাপতিত্বে পরিচিতি সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা নারী ও শিশু অধিকার ফোরাম এর সাধারণ সম্পাদক, সাবেক কেন্দ্রীয় ছাত্রদল নেতা মোঃ জসিম মোল্লা।
সিরাজদিখান উপজেলা কমিটির সাধারণ সম্পাদক মোঃ জামিল মোল্লা সাকিল এর সঞ্চালনায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জিয়া মঞ্চ মুন্সীগঞ্জ জেলা কমিটির সাধারণ সম্পাদক মোঃ শহিদুল ইসলাম বাবু, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা সমবায় দলের সাধারণ সম্পাদক রিমন হোসেন।
ও নারী ও শিশু অধিকার ফোরাম মুন্সীগঞ্জ জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক মাহমুদ হাসান ফাহাদ, সিরাজদিখান উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক মাসুদ রানা ফাহিম, কবি নজরুল কলেজ ছাত্রদলের যুগ্ম আবির টুটুল, ফয়সাল আলী, বিশিষ্ট ব্যবসায়ী সাইফুল ইসলাম অপুসহ বিএনপি, সিরাজদিখান জিয়া মঞ্চের সহ-সভাপতি মোঃ ফরহাদ হোসেন, কোরবান আলী, শাহ আলম, মিশু, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
মোঃ তারিকুল ইসলাম
দৈনিক ভোরের বার্তা
হেড অফিস: বনশ্রী (৬ম তলা), বাড়ি-৯/ই, রামপুরা, ঢাকা-১২১৯।
বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: রাফেলস ইন মোড়, আর.কে প্লাজা(৩য় তলা), গোয়ালচামট, ফরিদপুর-৭৮০০।
02-55123351, 09638-185366, 01912-144136, +8801559-626229, info@dainikbhorerbarta.com