গত ২৫ শে জানুয়ারি "বিএনপির রাজনীতিতে আ. লীগ নেতারা সক্রিয়" শিরোনামে চ্যানেল 24 এ ফরিদপুর ১ আসনের মনোনয়ন প্রত্যাশী কেন্দ্রীয় কৃষক দলের সহ-সভাপতি খন্দকার নাসিরের বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশিত হয়।
উক্ত রিপোর্টে ৫ আগস্ট পরবর্তী সময়ে খন্দকার নাসিরের নানা অনিয়ম, দুর্নীতির তথ্য তুলে ধরা হয়, যা সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ভাইরাল হয়। এদিকে গত ২৪ শে জানুয়ারি দৈনিক সমকালে "কৃষক দল নেতা নাসিরুল এর বিরুদ্ধে নানা অভিযোগ" শিরোনাম অন্য একটি রিপোর্ট প্রকাশিত হয়। উক্ত রিপোর্টেও ৫ আগস্ট পরবর্তী খন্দকার নাসিরের নানা অনিয়ম দুর্নীতির তথ্য প্রকাশিত হয়।
দলের শৃঙ্খলা পরিপন্থী অভিযোগগুলোর মধ্যে অন্যতম ছিল আওয়ামী লীগের চিহ্নিত সন্ত্রাসীদের অর্থের বিনিময়ে বিএনপিতে পুনর্বাসন; মানুষের জায়গা জমি দখল; ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদাবাজি; মিথ্যা মামলা দিয়ে মানুষকে হয়রানি এবং সাংবাদিকদের উপরে হামলা।
যার পরিপেক্ষিতে, খন্দকার নাসির গত ২৮ জানুয়ারি মধুখালী বিএনপির এক প্যাডে তার অনুগত কর্মীদের দিয়ে একটি যৌথ বিবৃতি প্রদান করে যেখানে চ্যানেল 24 এবং সমকালসহ অন্যান্য ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়াকে সতর্ক করা হয়। সেখানে বিশেষভাবে দাবি করা হয় প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়াগুলো যে তথ্য প্রমাণ দেয়া হয়েছে সেগুলো বিভিন্ন সামাজিক অনুষ্ঠানের ছবি। উল্লেখ্য, উক্ত বিবৃতিতে শীর্ষ নেতৃবৃন্দের নামবিহীন স্বাক্ষর থাকায় উহার সত্যতা ও গ্রহণযোগ্যতা যাচাই করা যায়নি।
খন্দকার নাসির কর্তৃক মধুখালী বিএনপির একাংশের যৌথ বিবৃতির ব্যাপারে জিজ্ঞাসা করা হলে চ্যানেল 24 এবং সমকাল থেকে জানানো হয় রিপোর্টের অভিযোগের ব্যাপারে তাদের কাছেও যথেষ্ট তথ্যপ্রমাণ রয়েছে। খন্দকার নাসির চাইলে আমাদেরকে চ্যালেঞ্জ করতে পারে। প্রয়োজনে আমরা জবাব দিতে প্রস্তুত।
এদিকে চ্যানেল 24, সমকাল এবং অন্যান্য প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় এ সমস্ত দুর্নীতি, অনিয়মের খবর প্রকাশিত হবার পর খন্দকার নাসিরের অনলাইন কর্মী বাহিনীর দ্বারা ফরিদপুর ১ এর কেন্দ্রীয় অন্যান্য নেতৃবৃন্দের উপর সাইবার বুলিংয় সহ নানা হুমকি ধামকির অভিযোগ পাওয়া যাচ্ছে। এ ব্যাপারে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নিতে বিএনপির হ নীতি নির্ধারণী ফোরামকে অনুরোধ জানিয়েছেন তারা।
নিজস্ব প্রতিবেদন
দৈনিক ভোরের বার্তা
হেড অফিস: বনশ্রী (৬ম তলা), বাড়ি-৯/ই, রামপুরা, ঢাকা-১২১৯।
বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: রাফেলস ইন মোড়, আর.কে প্লাজা(৩য় তলা), গোয়ালচামট, ফরিদপুর-৭৮০০।
02-55123351, 09638-185366, 01912-144136, +8801559-626229, info@dainikbhorerbarta.com