খুলনা ইউনিভার্সিটি স্টুডেন্ট অ্যাসোসিয়েশন অফ চুয়াডাঙ্গা (কুসাক) এর উদ্যোগে আজ মঙ্গলবার (২৮) বিকেল চার ঘটিকার সময় খুলনা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারে ২৪ ব্যাচের নবীন বরণ ও ২০ ব্যাচের বিদায় অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানটি স্লোগান ছিল ‘ সম্প্রীতির বন্ধনে, চুয়াডাঙ্গার উন্নয়নে ’।
দীর্ঘ প্রতীক্ষার পর খুলনা বিশ্ববিদ্যালয়ের চুয়াডাঙ্গা জেলার শিক্ষার্থীরা নিজস্ব জেলা অ্যাসোসিয়েশন খুলতে সক্ষম হন। এই অনুষ্ঠানে কুসাকের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।এই কমিটিতে কুসাকের সভাপতি হন এইচ আর এম ডিসিপ্লিনের ২১ ব্যাচের মো: আবু বক্কর বিশ্বাস, সহ-সভাপতি ফিজিক্স ডিসিপ্লিনের ২১ ব্যাচের এর রিদওয়ান আল জাওয়াদ এবং সাধারণ সম্পাদক পরিসংখ্যান ডিসিপ্লিনের ২১ ব্যাচের মো: সৌরভ হোসেন। অনুষ্ঠানে নবীনদের ফুল ও ক্রেস্ট প্রদানের মাধ্যমে অনুষ্ঠান শুরু করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিল বিশ্ববিদ্যালয়ে অধ্যায়নরত চুয়াডাঙ্গা জেলা সকল শিক্ষার্থী। অনুষ্ঠানে বক্তব্য রাখেন নবনির্বাচিত সভাপতি আবু বক্কর বিশ্বাস । তিনি কিভাবে সংগঠনকে আরো বেশি সংঘটিত করা যায় সে বিষয়ে বক্তব্য পেশ করেন। বিদায়ীদের ক্রেস্ট প্রদানের মাধ্যমে ২০ ব্যাচের শিক্ষার্থীদের অভ্যর্থনা জানানো হয়। বিদায়ী শিক্ষার্থীদের বিভিন্ন ধরনের উপদেশ ও আবেগঘন বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানটি সমাপ্ত হয়।
খুবি প্রতিনিধি : সাইফুল ইসলাম
দৈনিক ভোরের বার্তা
হেড অফিস: বনশ্রী (৬ম তলা), বাড়ি-৯/ই, রামপুরা, ঢাকা-১২১৯।
বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: রাফেলস ইন মোড়, আর.কে প্লাজা(৩য় তলা), গোয়ালচামট, ফরিদপুর-৭৮০০।
02-55123351, 09638-185366, 01912-144136, +8801559-626229, info@dainikbhorerbarta.com