মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলায় ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের সার্ভিস সড়কের পাশের কাশবন থেকে অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে।
শনিবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার দোগাছি এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত যুবক(৩০) এর নাম পরিচয় শনাক্ত করা যায়নি।
স্থানীয়রা জানান,সন্ধ্যার দিকে এক্সপ্রেসওয়ের সার্ভিস সড়ক দিয়ে যাতায়াতের সময় এক ব্যক্তি কাশ বনের ভেতর মানুষের মত কিছু একটা দেখতে পান।তারা কাশবন সরাতেই এক ব্যক্তির মৃত দেহ দেখেন।পরে তিনি আরো কয়েকজনকে লাশ পড়ে থাকার বিষয়টি জানান।পরে তারা শ্রীনগর থানা পুলিশকে খবর দেন।
এ বিষয়ে শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাইয়ুম উদ্দীন চৌধুরী বলেন,সন্ধ্যা সাড়ে সাতটার দিকে আমরা খবর পাই।রাত সাড়ে ৮ টার দিকে
এক্সপ্রেসওয়ের পাশের কাশবন থেকে ওই যুবকের লাশ উদ্ধার করা হয়। ওসি আরো বলেন, নিহতের শরীরে কোথাও আঘাতের চিহ্ন নেই। ধারণা করা হচ্ছে তিনি মানসিক ভারসাম্যহীন ছিলেন। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হবে।
মোঃ তারিকুল ইসলাম
দৈনিক ভোরের বার্তা
হেড অফিস: বনশ্রী (৬ম তলা), বাড়ি-৯/ই, রামপুরা, ঢাকা-১২১৯।
বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: রাফেলস ইন মোড়, আর.কে প্লাজা(৩য় তলা), গোয়ালচামট, ফরিদপুর-৭৮০০।
02-55123351, 09638-185366, 01912-144136, +8801559-626229, info@dainikbhorerbarta.com