ফরিদপুরের সালথা উপজেলার রামকান্তপুর ইউনিয়নের খেয়াঘাট ব্রিজের উপর থেকে ৪০পিচ ইয়াবাসহ রুবেল মোল্লা (২৫) নামে এক মাদক মাদক বিক্রেতাকে আটক করেছে পুলিশ।
রবিবার (৮ ডিসেম্বর) দুপুরে তাকে আটক করা হয়। রুবেল উপজেলার রামকান্তপুর ইউনিয়নের খলিশাডুবি এলাকার আক্কাস মোল্লার ছেলে। সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী রুবেল কে খেয়াঘাটব্রিজের উপর থেকে ৪০পিচ ইয়াবা ট্যাবলেটসহ আটক করা হয়।
তাহার বিরুদ্ধে সালথা থানায় একটি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। ইতি মধ্যে আসামিকে আদালতে প্রেরণ করা হয়েছে।
নিজস্ব প্রতিবেদন
দৈনিক ভোরের বার্তা
হেড অফিস: বনশ্রী (৬ম তলা), বাড়ি-৯/ই, রামপুরা, ঢাকা-১২১৯।
বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: রাফেলস ইন মোড়, আর.কে প্লাজা(৩য় তলা), গোয়ালচামট, ফরিদপুর-৭৮০০।
02-55123351, 09638-185366, 01912-144136, +8801559-626229, info@dainikbhorerbarta.com