ফরিদপুরের নগরকান্দা প্রেসক্লাবের দ্বিবার্ষিক নির্বাচনে সভাপতি নির্বাচিত হয়েছেন দিনকাল পত্রিকার প্রতিনিধি শওকত আলী শরীফ ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মানবজমিন পত্রিকার প্রতিনিধি লিয়াকত হোসেন।
অত্র নগরকান্দা প্রেসক্লাবের দ্বিবার্ষিক নির্বাচন পযবেক্ষণ করতে আসেন ফরিদপুর জেলার বিভিন্ন উপজেলা থেকে বিভিন্ন পত্র পত্রিকার সাংবাদিকগণ. এ সময় যেন সাংবাকিদের মিলন মেলায় পরিনতি হয় নগরকান্দা প্রেসক্লাব প্রাঙ্গণ সময়টি ছিলো উৎসব মুখর।

শনিবার (৯ নভেম্বর) নগরকান্দা প্রেসক্লাবের দ্বিবার্ষিক নির্বাচন-২০২৪ এর ভোট গ্রহন অনুষ্ঠিত হয়। নগরকান্দা সদরের শহীদ মুক্তিযোদ্ধা আক্রামুন্নেছা বালিকা উচ্চবিদ্যালয় হলরুমে সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত ভোট প্রদান করা হয়। প্রেসক্লাবের মোট ৩৬ জন সদস্যের মধ্যে ৩৫ জন সদস্য ভোটাধিকার প্রদান করেন।
সিনিয়র সহসভাপতি বেলায়েত হোসেন লিটন (খবরপত্র), সহসভাপতি এহসানুল হক মিয়া (খোলাচোখ), সহ সাধারণ সম্পাদক মশিউর রহমান মিন্টু (বাংলাদেশ সমাচার), কোষাধ্যক্ষ মিজানুর রহমান মোল্লা (সময়ের আলো), প্রচার প্রকাশনা ও দপ্তর সম্পাদক শাহিদুজ্জামান শাহিদ (দেশকাল।
ও সাহিত্য সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক ফয়সাল হোসেন (খোলা কাগজ), কার্যকরী সদস্য সাইফুল ইসলাম সাইফ (আমার সংবাদ), হাবিবুর রহমান পান্নু (ফরিদপুর কন্ঠ) ও মনিরুজ্জামান মোল্লা তুহিন (আনন্দ টিভি) নির্বাচিত হয়েছেন।
নিজস্ব প্রতিবেদন
দৈনিক ভোরের বার্তা
হেড অফিস: বনশ্রী (৬ম তলা), বাড়ি-৯/ই, রামপুরা, ঢাকা-১২১৯।
বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: রাফেলস ইন মোড়, আর.কে প্লাজা(৩য় তলা), গোয়ালচামট, ফরিদপুর-৭৮০০।
02-55123351, 09638-185366, 01912-144136, +8801559-626229, info@dainikbhorerbarta.com