ফরিদপুরের ভাঙ্গায় ১গৃহবধূ ঘরের আড়ার সাথে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছেন। শনিবার (২১ সেপ্টেম্বর) বিকেল আনুমানিক সারে ৫টায় উপজেলার আলগী ইউনিয়নের বালিয়াচরা গ্রামের স্বপন শিকদারের স্ত্রী জুথী বেগম (২৫) আত্মহত্যা করেছেন।
তার আনুমানিক ৩ বছরের একটি শিশু সন্তান রয়েছে। ম্যান্টেলী কোনো সমস্যার কারণে নিজেই আত্মহত্যা করেছেন বলে স্থানীয় সূত্রে জানা যায়।
পারিবারিক সূত্রে জানা যায়, আত্মহত্যাকারী জুথীর স্বামী ঢাকায় জুতার ফ্যাক্টরিতে চাকরি করে চাকুরী করে। শশুর মারা যাওয়ার পরে এক সন্তান নিয়ে শাশুড়ীর সাথে থাকেন। শাশুড়ী দীর্ঘ দিন যাবত পাগল থাকায় ঠিক মতো বাড়িতে থাকে না সকালে বের হয় আর খাওয়ার সময় বাড়িতে আসে রাতেও বাড়িতে থাকে।
ঘটনার দিন পুরুষরা কেউ বাড়িতে ছিলো না, পাশের ঘরের জা সকালে ভাঙ্গায় কাজে জান আর বিকেলে বাড়িতে আসেন। বাড়ির ৩/৪ বছরের এক শিশু নিহতের মেয়ের সাথে খেলা করার জন্য ঘরের মধ্যে প্রবেশ করলে ঘরের আড়ার সাথে জুথীকে ঝুলতে দেখে বাড়ির অন্যান্য দের খবর দেন শিশুটি। পরে বাড়ির অন্যান্যরা এসে লাশ নামান এবং পুলিশ কে খবর দেন। কী কারণে আত্মহত্যা করেছে পারিবারিক বা স্থানীয়রা কেউ বলতে পারেন নাই।
এ বিষয়ে জানতে চাইলে ঘটনা স্থলে উপস্থিত হওয়া ভাঙ্গা থানার এস আই রাকিব হোসেন এ প্রতিনিধিকে জানান, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে আসি। প্রাথমিক ভাবে উপস্থিত আলামত, পারিবারিক এবং স্থানীয়দের তথ্য মতে জুথী আত্মহত্যা করেছেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত লাশ ভাঙ্গা থানায় নিয়ে আসেন পুলিশ।
ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি::
দৈনিক ভোরের বার্তা
হেড অফিস: বনশ্রী (৬ম তলা), বাড়ি-৯/ই, রামপুরা, ঢাকা-১২১৯।
বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: রাফেলস ইন মোড়, আর.কে প্লাজা(৩য় তলা), গোয়ালচামট, ফরিদপুর-৭৮০০।
02-55123351, 09638-185366, 01912-144136, +8801559-626229, info@dainikbhorerbarta.com