ফরিদপুরের সালথা উপজেলা পাট ও পেঁয়াজের জন্য বিখ্যাত। এখানে বছরে তিনটি ফসল উৎপাদণ হয়। পাট, পেঁয়াজ ও ধান। এই ফসলের পাশাপাশি এবছর ২৫ একর জমিতে আঁখচাষ হয়েছে বলে কৃষি অফিস জানিয়েছেন।
জানা যায়, উপজেলার গট্টি, সোনাপুর, যদুনন্দী, বল্লভদি ও আটঘর ইউনিয়নের কিছু চাষীরা আঁখচাষ করেছেন। শকুনকানী, গেন্ডারি, ঈশ্বরদী ও মালায়শিয়া সহ ১৬ জাতের আঁখ চাষ হয়েছে। বাজারে প্রতি পিস আখ ৪০ টাকা থেকে ৬০ টাকা বিক্রি হয়। সব মিলিয়ে চাষিরা লাভবান হচ্ছে।
উপজেলার আঁখচাষী রহমান মুন্সী, আসাদ মাতুব্বর ও নিজাম খন্দকার জানান, গতবারের তুলনায় এবছর বেশ কিছু জমিতে আঁখ চাষ হয়েছে। জমিতে আখ খুব ভালো আছে। প্রতি বিঘা আঁখ চাষ করতে এক লাখ টাকা থেকে দেড় লাখ টাকার মতো খরচ হয়।
এই আখ বাজারে ২ লাখ টাকা থেকে আড়াই লাখ টাকা বিক্রি করা যাবে। পরিশ্রম বেশি হলেও অন্যান্য ফসলের চেয়ে আখ চাষে লাভ বেশি। তাই আগামীতে আঁখচাষ আগ্রহ বাড়বে চাষীদের।
উপজেলা অতিরিক্ত কৃষি অফিসার সুদীপ বিশ্বাস বলেন, আঁখ একটি অর্থকরী ও উপজেলার সম্ভাবনাময় ফসল। এবার আখ খুব ভালো হয়েছে। চাষীরা দামও খুব ভালো পাচ্ছে। আঁখ চাষের শুরু থেকে চাষীদের বিভিন্ন ধরণের পরামর্শ দেওয়া হয়েছে। আগামীতে আঁখচাষে চাষিদের আগ্রহ বাড়বে বলে আশা করা যাচ্ছে।
নিজস্ব প্রতিবেদন
দৈনিক ভোরের বার্তা
হেড অফিস: বনশ্রী (৬ম তলা), বাড়ি-৯/ই, রামপুরা, ঢাকা-১২১৯।
বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: রাফেলস ইন মোড়, আর.কে প্লাজা(৩য় তলা), গোয়ালচামট, ফরিদপুর-৭৮০০।
02-55123351, 09638-185366, 01912-144136, +8801559-626229, info@dainikbhorerbarta.com