আলফাডাঙ্গা উপজেলা বানা ইউনিয়নে বেলবানা বাজারে একটি ব্যবসা প্রতিষ্ঠানে চুরির ঘটনা ঘটেছে।চোরচক্রের সদস্যরা গত ২ জুলাই( মঙ্গলবার) রাতের কোন এক সময়ে আবুল কালাম মল্লিকের কালাম ট্রেডার্স নামক দোকানের উপরে টিনের চালা কেটে নগদ টাকা ও মূল্যবান মালামাল নিয়ে গেছে।
এ বিষয়ে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী কামাল মল্লিক জানান, সোমবার রাত সাড়ে ১০ টার পরে বন্ধ করে বাড়িতে চলে যাই। পরের দিন মঙ্গলবার সকাল ৬টায় দোকান খুলে টিনের চাল কাটা দেখি। চোরচক্র তার ক্যাশবাক্স অল্পকিছু টাকা ও সয়াবিন তেল,সিগারেট, সাবান,জিরা,এলাচ,গুড়া সাবান, কসমেটিক্স দামী দামী মালামাল নিয়ে গেছে। তিনি চুরি যাওয়া টাকা ও মালামাল উদ্ধারে প্রশাসনের সুদৃষ্টি কামনা করেন।
আলফাডাঙ্গা থানার এসআই অনির্বাণ সরকার বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থলে যাই। চালের কাটার টিন ঠিক করেছে ও মালামাল সাজিয়ে রেখেছে।চুরি হওয়া টাকার কথা বলে নাই।লিখিত অভিযোগ দিতে বলেছি।সে বাজার কমিটির সভাপতি,পাহারাদার নিয়োগ নেই।
পাহারাদার নিয়োগের প্রয়োজনীয় ব্যবস্থা এবং আমাদের সহযোগিতা লাগলে দেয়া হবে বলে আশ্বাস দিয়েছি।
আলফাডাঙ্গা প্রতিনিধি
দৈনিক ভোরের বার্তা
হেড অফিস: বনশ্রী (৬ম তলা), বাড়ি-৯/ই, রামপুরা, ঢাকা-১২১৯।
বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: রাফেলস ইন মোড়, আর.কে প্লাজা(৩য় তলা), গোয়ালচামট, ফরিদপুর-৭৮০০।
02-55123351, 09638-185366, 01912-144136, +8801559-626229, info@dainikbhorerbarta.com