ফরিদপুরের সালথা উপজেলা শিক্ষক –কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন (কাল্ব) সালথা শাখার ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার ১৮ই মে সালথা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বেলা ১০টা থেকে শুরু হয়ে বিকাল ৪টার পযর্ন্ত ভোট গ্রহন চলে। ভোট গণনা শেষে জানানো হয় সভাপতি পদে জয়লাভ করেন-সালথা সরকারি কলেজের প্রভাষক নরেশ চন্দ্র বিশ্বাস ও সাধারণ সম্পাদক পদে যোগারদিয়া উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ ইব্রাহীম শেখ নির্বাচিত হয়েছেন।

অন্যান্য পদে যারা নির্বাচিত হয়েছেন ভাইস চেয়াম্যান-নবকাম কলেজের ক্রিড়া শিক্ষকঅশোক কুমার বিশ্বাস, ট্রেজেরার পদে ফুলবাড়ীয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক একে এম মহিউদ্দীন। ডিরেক্টর পদে দুইজন যথাক্রমে বিভাগদী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ হাফিজুল্লাহ, কাগদি মুরাইটিয়া উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক সঞ্জিত কুমার রায় নির্বাচিত হন।
কাল্বের ত্রি-বার্ষিক নির্বাচন পরিচলনা কমিটির সভাপতি জেলা সমবায় বিভাগের পরিদর্শক মোঃ ইলিয়াস হোসেন বলেন, সমবায় সমিতি একটি অর্থনৈতিক ও গণতান্ত্রিক প্রতিষ্ঠান। সকলের প্রচেষ্টায় আমরা একটি সুষ্ঠ ও নিরপেক্ষ এবং সুন্দর নির্বাচন উপহার দিতে পেরেছি। নির্বাচনে অংশ গ্রহণকারীদের সকলের জন্য রহিল শুভ কামনা।
নিজস্ব প্রতিবেদন
দৈনিক ভোরের বার্তা
হেড অফিস: বনশ্রী (৬ম তলা), বাড়ি-৯/ই, রামপুরা, ঢাকা-১২১৯।
বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: রাফেলস ইন মোড়, আর.কে প্লাজা(৩য় তলা), গোয়ালচামট, ফরিদপুর-৭৮০০।
02-55123351, 09638-185366, 01912-144136, +8801559-626229, info@dainikbhorerbarta.com