আগৈলঝাড়ায় মাদক সেবীকে কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত,বরিশালের আগৈলঝাড়ায় এক মাদক সেবীকে কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালতের বিচারক।
গতকাল শনিবার সকালে উপজেলার গৈলা ইউনিয়নের অশোকসেন গ্রামের মৃত. তৈয়ব আলী মোল্লার ছেলে শাহিন মোল্লাকে মাদক সেবনরত অবস্থায় গ্রেফতার করে মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের এসআই ফয়জুল ইসলাম হাওলাদার(হৃদয়)সহ সঙ্গিও ফোর্স।
পরে তাকে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা সহকারী কমিশনার(ভুমি) উম্মে ইমামা বানিনের আদালতে হাজির করা হলে আদালতের বিচারক শাহিন মোল্লাকে ৭ দিনের বিনাশ্রম কারাদন্ডসহ ৫০ টাকা জরিমানা করেন।
গতকাল শনিবার দুপুরে তাকে বরিশাল জেল হাজতে প্রেরন করা হয়েছে। এসময় উপস্থিত ছিলেন, থানা এসআই নুরুল আলম, ভুমি অফিসের নাজির সোহেল আমিনসহ প্রমুখ।
জগদীশ মন্ডল বরিশাল জেলা প্রতিনিধিঃ
দৈনিক ভোরের বার্তা
হেড অফিস: বনশ্রী (৬ম তলা), বাড়ি-৯/ই, রামপুরা, ঢাকা-১২১৯।
বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: রাফেলস ইন মোড়, আর.কে প্লাজা(৩য় তলা), গোয়ালচামট, ফরিদপুর-৭৮০০।
02-55123351, 09638-185366, 01912-144136, +8801559-626229, info@dainikbhorerbarta.com