ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে অস্ত্র মামলার ওয়ারেন্টভুক্ত আসামী গ্রেপ্তার করা হয়েছে। ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর থানার সিভিল টিমের এসআই রুপন নাথ,এএসআই কামরুল হোসেন।
এবং কনষ্টেবল জাফর ও কনষ্টেবল রানা দাস গতকাল রাত প্রায় আড়াই ঘটিকার সময় উপজেলার গোর্কণ ইউনিয়নের নুরপুর গ্রামে অভিযান চালিয়ে অস্ত্র মামলার ওয়ারেন্ট ভুক্ত আসামি মোঃ আলফু মিয়ার ছেলে মোঃ রেজাউল মিয়া(২৩) কে অন্যের ঘর থেকে গ্রেফতার করে।
জানা গেছে ওই টিমের সদস্যরা ইতি মধ্যে উপজেলার বিভিন্ন গ্রাম থেকে কুখ্যাত ডাকাত,মাদক ব্যবসায়ী ও অস্ত্র মামলার পলাতক আসামীকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে।
উপজেলা প্রশাসনের এই সাহসীক অভিযানে নাসিরনগরের মানুষ স্বস্তির নিঃশ্বাস ফেলছে। তাঁদের এই কৃতিত্বপূর্ণ কাজের জন্য ইতিমধ্যে সরকার থেকে পুরস্কিত করা হয়েছে।
মোঃ রিয়াজুর রাশিদ রুবেল
দৈনিক ভোরের বার্তা
হেড অফিস: বনশ্রী (৬ম তলা), বাড়ি-৯/ই, রামপুরা, ঢাকা-১২১৯।
বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: রাফেলস ইন মোড়, আর.কে প্লাজা(৩য় তলা), গোয়ালচামট, ফরিদপুর-৭৮০০।
02-55123351, 09638-185366, 01912-144136, +8801559-626229, info@dainikbhorerbarta.com