মাগুরা সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে কৃষকদের মাঝে বিনামূল্যে পাট বীজ বিতরণ।
২০২৩-২৪ অর্থ বছরে খরিফ-১/২০২৪ মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচীর আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে আবাদ ও উৎপাদনের বৃদ্ধির লক্ষ্যে বুধবার ২০ মার্চ সম্মেলন কক্ষে স্থানীয় ৫৫০০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝেবিনামূল্যে পাট বীজ বিতরণ করা হয়েছে।
বুধবার দুপুরে উপজেলা সম্মেলন কক্ষে এ কৃষি প্রণোদনা বিতরণ করা হয় ।সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কৃষকদের মাঝে বিনামূল্যে পাট বীজ বিতরণG
মাগুরা সদর উপজেলার চেয়ারম্যান আলহাজ্ব বীর মুক্তিযোদ্ধা মো. আবু নাসির বাবলু। উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা
নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মিজানুর রহমান উপজেলা নির্বাহী অফিসার মাগুরা সদর বিশেষ অতিথি: শেখ মো. রেজাউল ইসলাম, ভাইস চেয়ারম্যান সদর উপজেলা পরিষদ, মিনতি রাণী দত্ত, মহিলা ভাইস চেয়ারম্যান, উপজেলা পরিষদ স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ অফিসার মো. হুমায়ুন কবির।
এ সময় উপজেলার উপ-সহকারী কৃষি কর্মকর্তাবৃন্দসহ স্থানীয় কৃষক কৃষাণীরা উপস্থিত ছিলেন।
এস এম শিমুল রানা, প্রতিনিধি মাগুরা।
দৈনিক ভোরের বার্তা
হেড অফিস: বনশ্রী (৬ম তলা), বাড়ি-৯/ই, রামপুরা, ঢাকা-১২১৯।
বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: রাফেলস ইন মোড়, আর.কে প্লাজা(৩য় তলা), গোয়ালচামট, ফরিদপুর-৭৮০০।
02-55123351, 09638-185366, 01912-144136, +8801559-626229, info@dainikbhorerbarta.com