বরিশালের আগৈলঝাড়া রাহুৎপাড়া মধ্যে ও দক্ষিণ বাংলাদেশ শিশু উন্নয়ন প্রকল্প (বিডি-০৩৫৮) এর আয়োজনে জাতীয় শিশু দিবস ও জাতির পিতার জন্মদিন উপলক্ষে ১২ মার্চ থেকে ১৭ মার্চ সপ্তাহ ব্যাপী কম্প্যাশন ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর অর্থায়নে, শিশু সুরক্ষা বিষয়ক কর্মশালা চলিতেছে ।
জাতীয় শিশু দিবস ও জাতির পিতার জন্মদিন উপলক্ষে মধ্য ও দক্ষিণ বাংলাদেশ শিশু উন্নয়ন প্রকল্পের হলরুমে বিভিন্ন আয়োজনের মধ্যে দিয়ে ১২ মার্চ রেভা শান্তি মন্ডল (সভাপতি এল.সি.সি কমিটি)এর সভাপতিত্বে উদ্বোধনের প্রাক কালে জাতির পিতার জন্মদিন উপলক্ষে কেক কেটে অনুষ্ঠানের শুভসূচনায় করা হয়।
তারই ধারাবাহিকতায় শিশু উন্নয়ন প্রকল্পে সপ্তাহ ব্যাপী শিশু সুরক্ষা এবং শিশুর পারিবারিক উন্নয়ন, শিশু শ্রম,বাল্যবিবাহ প্রতিরোধ, মাদকের কুফল, ও শিশুকে পারিবারিক ভাবে সচ্ছলতা সাস্থ ও পুষ্টি, প্রসঙ্গে, উপস্থিত প্রায় দুই শতাধিক অবিভাবক দের নিয়ে ধারাবাহিক কর্মশালায় বক্তব্য রাখেন, উপজেলা মহিলা বিষায়ক কর্মকর্তা দৌলাতুন নেছা নাজমা,থানা উপ পুলিশ পরিদর্শক মাহাফুজুর হাসান,এন জি ও সমন্বায়ক পরিষদের সহ সভাপতি কাজল দাস গুপ্ত,এল সি সি কমিটির সদস্য মি জেমস সমদ্দার, জিতেন রায়, সূর্য কান্ত রায়।
প্রকল্প ব্যবস্থাপক মি:উইলিলাম রনি বাড়ৈ বলেন আমাদের প্রকল্পে মোট ২৯৭ জন শিশু আছে। তারই ধারাবাহিকতায় আমরা ২৯৭ পরিবারের উন্নয়নে ও শিশুদের সুরক্ষা ও তাদের সার্বিক উন্নয়নের লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। স্থানিয় প্রশাসন ও সরকারে প্রতি আমাদের আবেদন তারা যেন সার্বিক সহযোগিতা করেন। এবং আমাদের প্রকল্পে আসার রাস্তাটি চলাচলের অযোগ্য তার মেরামতের ব্যবস্থা করে ,যাহাতে ছোট ছোট শিশুদের যাতায়াতের সুবিধা হয় ।
জগদীশ মন্ডল বরিশাল জেলা প্রতিনিধি
দৈনিক ভোরের বার্তা
হেড অফিস: বনশ্রী (৬ম তলা), বাড়ি-৯/ই, রামপুরা, ঢাকা-১২১৯।
বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: রাফেলস ইন মোড়, আর.কে প্লাজা(৩য় তলা), গোয়ালচামট, ফরিদপুর-৭৮০০।
02-55123351, 09638-185366, 01912-144136, +8801559-626229, info@dainikbhorerbarta.com