ফরিদপুর সরকারি রাজেন্দ্র কলেজ এর ইংরেজি বিভাগ বায়তুল আমান শাখা থেকে শহর শাখার শতাব্দী ভবনে স্থানান্তর করা হয়েছে।
এ উপলক্ষে আজ সোমবার দুপুরে শহর শাখায় ভিত্তিপ্রস্তর ও উদ্বোধনী অনুষ্ঠান এর আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারি রাজেন্দ্র কলেজের অধ্যক্ষ প্রফেসর অসীম কুমার সাহা।
ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর কাজী এনামুল হকের সভাপতিত্বে এ সময়ে আরো উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ প্রফেসর এস এম হালিম, শিক্ষক পরিষদের সম্পাদক মোঃ শহিদুল ইসলাম বাবু প্রমুখ।অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক সুব্রত কুমার মিত্র
ফরিদপুর জেলা প্রতিনিধি :
দৈনিক ভোরের বার্তা
হেড অফিস: বনশ্রী (৬ম তলা), বাড়ি-৯/ই, রামপুরা, ঢাকা-১২১৯।
বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: রাফেলস ইন মোড়, আর.কে প্লাজা(৩য় তলা), গোয়ালচামট, ফরিদপুর-৭৮০০।
02-55123351, 09638-185366, 01912-144136, +8801559-626229, info@dainikbhorerbarta.com