বাংলাদেশ আওয়ামীলীগের যুব ও ক্রীড়া উপ-কমিটির সদস্য হলেন আবদুল্লাহ আল মামুন নিশাত। শনিবার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এমপি স্বাক্ষরিত ১৪০ সদস্যের এই উপ -কমিটি ঘোষণা করা হয়।
আওয়ামী লীগের যুব ও ক্রীড়া উপ-কমিটির চেয়ারম্যানের দায়িত্ব দেয়া হয়েছে প্রবীন রাজনীতিবীদ মোজাফফর হোসেন পল্টুকে। কো-চেয়ারম্যান করা হয়েছে মো. হারুনুর রশিদকে এবং সদস্য সচিব মাশরাফী বিন মোর্তজাকে করা হয়েছে।
আবদুল্লাহ আল মামুন নিশাত শেখ রাসেল জাতীয় কিশোর পরিষদের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও চট্টগ্রাম মহানগর শাখার সভাপতির দায়িত্বপালন করছেন।
কক্সবাজার জেলা প্রতিনিধি
দৈনিক ভোরের বার্তা
হেড অফিস: বনশ্রী (৬ম তলা), বাড়ি-৯/ই, রামপুরা, ঢাকা-১২১৯।
বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: রাফেলস ইন মোড়, আর.কে প্লাজা(৩য় তলা), গোয়ালচামট, ফরিদপুর-৭৮০০।
02-55123351, 09638-185366, 01912-144136, +8801559-626229, info@dainikbhorerbarta.com