জয়েন ভেঞ্চার অফ সাউথটেক লিমিটেড-আই সফট্ কমিউনিকেশন এর আয়োজনে গতকাল ১৯শে ডিসেম্বর-২৩ সকালে ফরিদপুর উপজেলা পরিষদের অডিটোরিয়ামে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ কর্তৃক বাস্তবায়নাধীন লার্নিং এন্ড আর্নিং ডেভেলপমেন্ট প্রকল্প ২০২০ এর আওতায় প্রশিক্ষনপ্রাপ্ত সফল ২০০ জন প্রশিক্ষণার্থীর মাঝে সার্টিফিকেট বিতরণ কার্যক্রম পরিচালনা করা হয় ।

প্রশিক্ষণার্থীদের মাঝে সার্টিফিকেট বিতরণ করেন তথ্য ও যোগযোগ প্রযুক্তি অধিদপ্তর ফরিদপুর জেলার সহকারী নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার ও প্রোগ্রামার মো মাহমুদুল হাসান ও বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল আঞ্চলিক পরিচালক ও প্রোগ্রামার ইঞ্জিনিয়ার অলিউল্লাহ আহম্মেদ।
সার্টিফিকেট বিতরণের পাশাপাশি প্রশিক্ষণার্থীদের জন্য চাকুরী মেলার আয়োজন করা হয়। গ্রাফিক্স ডিজাইন, ওয়েব ডেভেলপমেন্ট ও ডিজিটাল মার্কেটিং-এর ওপর প্রশিক্ষণপ্রাপ্ত প্রশিক্ষণার্থীরা চাকুরি মেলায় অংশ নেয়া ১৮ টি প্রতিষ্ঠানে তাদের জীবন বৃত্তান্ত জমা দেন।
দুপুরে লার্নিং এন্ড আর্নিং ডেভেলপমেন্ট প্রকল্পের উপ পরিচালক মোঃ শরিফুল ইসলাম মুঠোফোনের মাধ্যমে সকল প্রশিক্ষানার্থীদের সাথে মত বিনিময় করেন ও শুভেচ্ছা জানান।
নিজস্ব প্রতিবেদন
দৈনিক ভোরের বার্তা
হেড অফিস: বনশ্রী (৬ম তলা), বাড়ি-৯/ই, রামপুরা, ঢাকা-১২১৯।
বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: রাফেলস ইন মোড়, আর.কে প্লাজা(৩য় তলা), গোয়ালচামট, ফরিদপুর-৭৮০০।
02-55123351, 09638-185366, 01912-144136, +8801559-626229, info@dainikbhorerbarta.com