ফরিদপুরের আলফাডাঙ্গা থানা পুলিশের অভিযানে সদর ইউনিয়নে জাটিকগ্রাম এলাকা থেকে ৬৭ পিচ ইয়াবাসহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা রুজু করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।মামলা নং ০৭, ঘটনা তাং ২৫-১-২৪।গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার দুপুরে উপজেলার সদর ইউনিয়নের জাটিগ্রাম পশ্চিম পাড়া কুদ্দস মিয়ার মেহগনী বাগান থেকে ঐ গ্রামের মৃত হাসেম মিয়ার ছেলে ইয়াসিন মিয়া(৩৩) কে গ্রেপ্তার করা হয়।
আলফাডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সেলিম রেজা বলেন, গোপন সংবাদের ইয়াছিন নামের এক মাদক কারবারিকে আটক করা হয়েছে। তাঁর বিরুদ্ধে মাদক মামলার হয়েছে।উল্লেখ্য গত ১১ জানুয়ারি-২৪ ইয়াসিনের বিরুদ্ধে আলফাডাঙ্গা থানায় একটি মাদক মামলা হয়। মামলা নং ৪ ঐ মামলায় বর্তমানে জামিনে আছে।
আলফাডাঙ্গা ফরিদপুর-আরিফুজামান চাকলাদার
দৈনিক ভোরের বার্তা
হেড অফিস: বনশ্রী (৬ম তলা), বাড়ি-৯/ই, রামপুরা, ঢাকা-১২১৯।
বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: রাফেলস ইন মোড়, আর.কে প্লাজা(৩য় তলা), গোয়ালচামট, ফরিদপুর-৭৮০০।
02-55123351, 09638-185366, 01912-144136, +8801559-626229, info@dainikbhorerbarta.com