বরিশালের আগৈলঝাড়ায় বিলুপ্ত প্রজাতির কচ্ছপ সংরক্ষণ ও বিক্রির অপরাধে এক ব্যবসায়ীকে দুই মাসের কারাদন্ড প্রদান করে কচ্ছপগুলো খালে অবমুক্ত করেছে ভ্রাম্যমাণ আদালত।
আইন শৃংখলা বাহিনীর সহায়তায় ভ্রাম্যমান আদালতের বিচারক ও উপজেলা সহকারী কমিশনার উম্মে ইমামা বানিন সোমবার সন্ধ্যায় এই অভিযান চালায়। আদালত সূত্রে জানা গেছে, উপজেলার রত্নপুর ইউনিয়নের সাহেবেরহাট বাজারে কচ্ছপ বিক্রির সময় মোল্লাপাড়া গ্রামের সুধীর বাড়ৈর ছেলে সুভাষ বাড়ৈকে আনুমানিক ১৫ কেজি ওজনের ১৭টি কচ্ছপসহ আটক করে। এসময় জব্দ করা হয় বিভিন্ন সাইজের ওই কচ্ছপগুলো।
ভ্রাম্যমান আদালতের বিচারক উম্মে ইমামা বানিন বন্য প্রাণি সংরণ আইনে কচ্ছপ ব্যবসায়ী সুভাষ বাড়ৈকে দুই মাসের বিনাশ্রম কারাদন্ডের আদেশ প্রদান করেন। পরে সন্ধ্যায় উপজেলা পরিষদের সামনের খালে জব্দকৃত কচ্ছপগুলো অবমুক্ত করেন তিনি।
দন্ডপ্রাপ্ত ব্যবসায়ি সুভাষ বাড়ৈকে মঙ্গলবার সকালে বরিশাল কেন্দ্রীয় কারাগারে প্রেরণ করেছে পুলিশ। অভিযানে উপস্থিত ছিলেন এসআই মিল্টন মন্ডল ও ভুমি অফিসের নাজির সোহেল আমিন।
জগদীশ মন্ডল আগৈলঝাড়া সংবাদদাতা
দৈনিক ভোরের বার্তা
হেড অফিস: বনশ্রী (৬ম তলা), বাড়ি-৯/ই, রামপুরা, ঢাকা-১২১৯।
বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: রাফেলস ইন মোড়, আর.কে প্লাজা(৩য় তলা), গোয়ালচামট, ফরিদপুর-৭৮০০।
02-55123351, 09638-185366, 01912-144136, +8801559-626229, info@dainikbhorerbarta.com