ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় গুনবাহা ইউনিয়নের চন্দনী গ্রামে ৭০ বোতল ফেনসিডিলসহ স্বামী-স্ত্রীকে আটক করেছে পুলিশ। গত ১৭ জানুয়ারি( বুধবার) বিকাল পৌনে ৪টার দিকে নিজ বাড়ি থেকে উভয়কে আটক করে থানা পুলিশ।
থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে চন্দনী গ্রামে মাদককারবারি মোশাররফ হোসেনের বাড়িতে অভিযান চালিয়ে রান্নাঘর থেকে ৭০ বোতল ফেনসিডিল উদ্ধার করে পুলিশ। আটককৃতরা হলেন- চন্দনী গ্রামের মৃত আবু সাঈদ মোল্যার ছেলে মোশাররফ হোসেন (৪৫) ও তার স্ত্রী হেনা বেগম (৩৫)।
বোয়ালমারী থানার ওসি মো. শেখ সাদিক মুঠোফোনে বলেন, মোশাররফ ও তার স্ত্রী পেশাদার মাদককারবারি। তাদের বিরুদ্ধে মাদক মামলা প্রক্রিয়াধীন, আগামিকাল উভয়কে আদালতে পাঠানো হবে।
আরিফুজামান চাকলাদার
দৈনিক ভোরের বার্তা
হেড অফিস: বনশ্রী (৬ম তলা), বাড়ি-৯/ই, রামপুরা, ঢাকা-১২১৯।
বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: রাফেলস ইন মোড়, আর.কে প্লাজা(৩য় তলা), গোয়ালচামট, ফরিদপুর-৭৮০০।
02-55123351, 09638-185366, 01912-144136, +8801559-626229, info@dainikbhorerbarta.com