MP Labu Chowdhury pays tribute at Bangabandhu's tomb in Tungipara, Gopalganj.
Shahdab Akbar Labu Chowdhury, the newly elected Member of Parliament of Faridpur-2 constituency, paid his respects at the tomb of Father of the Nation Bangabandhu Sheikh Mujibur Rahman at Tungipara, Gopalganj.
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন ফরিদপুর-২, আসনের নবনির্বাচিত সংসদ সদস্য শাহদাব আকবর লাবু চৌধুরী।
সোমবার (১৫ জানুয়ারী) দুপুরে বঙ্গবন্ধুর সমাধিতে তার নিজ নির্বাচনী এলাকা ফরিদপুরের নগরকান্দা ও সালথার নেতাকর্মীদের নিয়ে শ্রদ্ধা নিবেদন করেন তিনি।
এ সময় বঙ্গবন্ধু ও তার পরিবারের সদস্যদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া করা হয়। এসময় নগরকান্দা উপজেলা পরিষদের চেয়ারম্যান মনিরুজ্জামান সরদার, পৌর মেয়র নিমাই চন্দ্র সরকার, নগরকান্দা উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি কামরুজ্জামান সাহেব ফকির।
ও দপ্তর সম্পাদক মোস্তফা খান, সালথা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুকুজ্জামান মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল ওয়াহাব, গিয়াস উদ্দিন গিয়াসসহ শতশত নেতাকর্মী উপস্থিত ছিলেন।
নিজস্ব প্রতিবেদন
দৈনিক ভোরের বার্তা
হেড অফিস: বনশ্রী (৬ম তলা), বাড়ি-৯/ই, রামপুরা, ঢাকা-১২১৯।
বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: রাফেলস ইন মোড়, আর.কে প্লাজা(৩য় তলা), গোয়ালচামট, ফরিদপুর-৭৮০০।
02-55123351, 09638-185366, 01912-144136, +8801559-626229, info@dainikbhorerbarta.com