ফরিদপুরের সালথায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন- ২৪ এ নির্বাচনী সহিংসতায় স্বতন্ত্র প্রার্থীর এক সমর্থকের বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার দিবাগত রাতের কোন এক সময়ে উপজেলার গট্টি ইউনিয়নের লক্ষণদিয়া পশ্চিম পাড়া চন্ডির ভিটা এলাকার মৃত এলেম মাতুব্বরের ছেলে মোঃ আওয়াল মাতুব্বরের বাড়িতে অগ্নিকান্ডের এই ঘটনা ঘটে।
ভুক্তভোগী আওয়াল মাতুব্বর বলেন, আমার এক ছেলে প্রবাসী এবং এক ছেলে অনার্সে পড়ে। ছেলে মেয়ের লেখাপড়ার সুবাদে আমরা ফরিদপুরে থাকি। প্রবাস থেকে আমার ছেলে বাড়িতে এসেছে। নির্বাচনে তারা দুজনেই ঈগল পাখি মার্কার সমর্থনে কাজ করছে।
গতকাল নির্বাচনে ক্যাম্পিং করার সময় লাবলু চেয়ারম্যানের ভাই আবুল হোসেন ৫০/৬০ জন লোক নিয়ে মারপিট করার উদ্দেশ্যে ধাওয়া করে আমার ছেলেদের এলাকা ছাড়া করে। এরপর আমি রাত সাড়ে ৩টার দিকে খবর পাই আমার বাড়িতে আগুন লেগেছে।
আমি এসে দেখি বিদ্যুতের তার খুলে রেখে পরিকল্পিতভাবে বাড়িতে আগুন দেওয়া হয়েছে। আমার ছেলে প্রবাসে থাকে, আমরা মাঝে মাঝে বাড়িতে এসে থাকি। বাড়িতে সকল মালামাল ছিলো। এই ঘটনায় আমার প্রায় ৫লাখ টাকার বেশি ক্ষতি হয়েছে।
তিনি আরও বলেন লাবলু চেয়ারম্যান ও তার ভাই আবুল হোসেনের নেতৃতেই আমার বাড়িতে আগুন দেওয়া হয়েছে। তারা আমার ছেলেদের ঈগলের নির্বাচন করতে নিষেধ করেছে। আমি এ ঘটনার বিচার আল্লাহ পাকের উপর ও পুলিশ প্রশাসনের উপর ছেড়ে দিয়েছি।
স্থানীয় কয়েক জন জানান, আওয়াল মাতুব্বরের পরিবারের কেউ বাড়িতে থাকেন না। রাত তিনটা সাড়ে তিনটার দিকে প্রচন্ড শব্দে ঘুম ভেঙে গেলে বের হয়ে আগুন দেখে চিৎকার দেই। এর পর ফায়ার সার্ভিসের লোকজন আসে তবে তার আগে সব শেষ। কিভাবে আগুন লাগলো তা বলতে পারবো না। শীতের দিন আমরা ঘুমিয়ে ছিলাম। আমরা এই ঘটনার বিচার চাই।
এই বিষয়ে গট্টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. হাবিবুর রহমান লাবলু বলেন, ওর বাড়ি ও পুড়িয়েছে, ও নিজে মার্ডার করে মানুষের নামে মামলা দেয়। এই নোংরামি রাজনীতি আমি করি না। ও আগে আমার ভাতিজা ছিলো এখন ভাতিজা নাই। মানুষ বউ ছেড়ে দেয় তিন তালাক, আমি ওদের দিয়েছি ছয় তালাক।
এ ব্যাপারে স্বতন্ত্র প্রার্থী এ্যাডঃ জামাল হোসেন মিয়ার সাথে মুঠোফোনে যোগাযোগ করলে তিনি জানান, গত কয়েকদিন যাবৎ নৌকা প্রার্থীর লোকজন আমার নেতাকর্মীদের বিভিন্ন ভাবে ভয়ভীতি দেখিয়ে আসছে এবং তারা কয়েকেটি স্থানে আমার সমর্থকদের মারধর করেছে।
এবং গত রাতে লক্ষণদিয়া পশ্চিম পাড়া চন্ডির ভিটা এলাকায় যে সহিংস ঘটনা ঘটিয়েছে আমি এর তীব্র প্রতিবাদ জানাই ও সাংবাদিদের প্রতি দাবী রাখি আপনারা এ ধরনের অপরাধীদের বিরুদ্ধে আপনাদের লিখনীদিয়ে এদের প্রতিহতো করুণ, এবং সালথা নগরকান্দার প্রশাসনের দৃষ্ঠি আকর্শন করছি আপনাদের আইনুযায়ী ব্যবস্থা গ্রহণ করবেন বলে আশা রাখছি।
এই বিষয়ে সালথা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ফায়েজুর রহমান (পিপিএম) বলেন, খবর পেয়ে সালথা থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এই বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা পক্রিয়াধীন রয়েছে। উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. আনিছুর রহমান বালী বলেন, অগ্নিকান্ডের সংবাদ পেয়েছি, এই বিষয়ে সালথা থানা পুলিশকে তদন্তের নির্দেশনা দেওয়া হয়েছে।
নিজস্ব প্রতিবেদন
দৈনিক ভোরের বার্তা
হেড অফিস: বনশ্রী (৬ম তলা), বাড়ি-৯/ই, রামপুরা, ঢাকা-১২১৯।
বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: রাফেলস ইন মোড়, আর.কে প্লাজা(৩য় তলা), গোয়ালচামট, ফরিদপুর-৭৮০০।
02-55123351, 09638-185366, 01912-144136, +8801559-626229, info@dainikbhorerbarta.com