ফরিদপুরের ভাঙ্গায় চুমুরদী ইউনিয়ন আ'লীগের উদ্যোগে বিশাল মিছিল ও শোডাউন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৪ জানুয়ারি) বিকেলে চুমুরদী ইউনিয়ন আ'লীগ ও ভাঙ্গা উপজেলা আ'লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাবেক চেয়ারম্যান মো. সাখাওয়াত হোসেন জালাল এর নেতৃত্বে প্রায় পাঁচ থেকে ছয় হাজার মানুষের বিশাল এক মিছিল বিভিন্ন গ্রামে ঘুরে শোডাউন করেন।
এ তথ্যের সত্যতা নিশ্চিত করেন, বাংলাদেশ মহিলা আ'লীগের চুমুরদী ইউনিয়নের সহ সভাপতি চুমুরদী ইউনিয়নের ইউপি সদস্য (১, ২ ও ৩নং ওয়ার্ড) বিশিষ্ট সমাজসেবক ঝরনা আক্তার।
মিছিল ও শোডাউনে অংশগ্রহণ করেন ভাঙ্গা উপজেলা আ'লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও চুমুরদী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. সাখাওয়াত হোসেন জালাল, চুমুরদি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নাসিম শিকদার মিলন, আওয়ামী লীগের নেতা চুমুরদী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি উজ্জ্বল মিয়া,
বাংলাদেশ ছাত্রলীগ বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় উপকমিটির সহ-সম্পাদক সাবেক মো. ফরহাদ হোসেন।এছাড়াও আরও অংশগ্রহণ করেন, মহিলা আওয়ামী লীগের চুমুরদী ইউনিয়নের সভাপতি কুলসুম বেগম।
বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের চুমুরদী ইউনিয়নের সহ সভাপতি ও চুমুরদী ইউনিয়নের ইউপি সদস্য (১, ২ ও ৩নং ওয়ার্ড) ঝরনা আক্তার। চুমুরদী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি শেখ সজিব, সমাজ সেবক মো. জিন্নাত আলী ভূঁইয়া, আ'লীগ নেতা আক্তার শিকদার, মো. শামিম মোল্লা, কাওছার মাতুব্বর, মিলন মাতুব্বর, শাহআলম বেপারি, শাকিল শিকদার, রিপন ফকির সহ এলাকার হাজার হাজার ভোটাররা।
এবিষয়ে আ'লীগের মহিলা নেত্রী, ইউপি সদস্য ও বিশিষ্ট সমাজসেবক ঝরনা আক্তার বলেন, আগামী ৭জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট কেন্দ্রে গিয়ে নৌকা মার্কায় ভোট দিয়ে, নৌকার প্রার্থী বিজয়ী করা এবং বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার হাত কে শক্তিশালী করাই আমাদের মূল লক্ষ। যাতে করে আমাদের দেশ 'স্মার্ট বাংলাদেশ' হিসেবে গড়ে উঠে সেজন্য নৌকা প্রতীকে সকলের কাছে ভোট চান তিনি।
মো. সাখাওয়াত হোসেন, ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি::
দৈনিক ভোরের বার্তা
হেড অফিস: বনশ্রী (৬ম তলা), বাড়ি-৯/ই, রামপুরা, ঢাকা-১২১৯।
বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: রাফেলস ইন মোড়, আর.কে প্লাজা(৩য় তলা), গোয়ালচামট, ফরিদপুর-৭৮০০।
02-55123351, 09638-185366, 01912-144136, +8801559-626229, info@dainikbhorerbarta.com