ফরিদপুরের সালথা উপজেলার সোনাপুর ইউনিয়নের ২৬ নং ফুকরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বই উৎসব পালিত হয়েছে। আজ সোমবার সকাল ১১ টায় এর উদ্বোধন করেন মোঃ আবুল হাসান সদস্য সোনাপুর ইউনিয়ন পরিষদ।
ডাঃ মোঃ কাওছার আলীর সভাপতিত্বে অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাংবাদিক মোশাররফ মাসুদ-বার্তা সম্পাদক দৈনিক ভোরের বার্তা ,মোঃ আবুল হাসান ইউপি সদস্য সোনাপুর ইউনিয়ন পরিষদ,মোঃ আবিদ হাসান ম্যানেজিং কমিটি সদস্য, ও মোঃ চাঁন মিয়া শরীফ।

ও প্রধান শিক্ষক এবি এম শামসুল আলম, এসময় বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক মন্ডলি এবং ছাত্রছাত্রী ও অভিভাবক বৃন্দ উপস্থিত ছিলেন।
প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণীর প্রায় ২00 জন ছাত্র-ছাত্রীকে বই প্রদান করা হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবি এম শামসুল আলম।
বিদ্যালয়ের সকল শিক্ষক/শিক্ষিকা ও ম্যানেজিং কমিটির সদস্য বৃন্দের সহযোগিতায় এই উৎসব পালিত হয়।
নিজস্ব প্রতিবেদন
দৈনিক ভোরের বার্তা
হেড অফিস: বনশ্রী (৬ম তলা), বাড়ি-৯/ই, রামপুরা, ঢাকা-১২১৯।
বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: রাফেলস ইন মোড়, আর.কে প্লাজা(৩য় তলা), গোয়ালচামট, ফরিদপুর-৭৮০০।
02-55123351, 09638-185366, 01912-144136, +8801559-626229, info@dainikbhorerbarta.com