ঘন কুয়াশায় গভীর রাতে মেঘনা নদীতে দুই লঞ্চের সংঘর্ষে সোহেল নামের এক যাত্রী নিহত হযেছে। তবে এঘটনায় টিপু ১৪ লঞ্চের কোন যাত্রী হতাহতের ঘটনা না ঘটলেও সুরভী ০৮ লঞ্চের ব্যাপক ক্ষতিসহ হতাহতের ঘটনা ঘটেছে বলে যানাগেছে।
বরিশালের হিজলা উপজেলা ও চাঁদপুরের সীমান্তবর্তী হাইম চর এলাকায় রাত সাড় ১২ টার দিকে ঢাকা থেকে ভোলাগামী এমভি টিপু-১৪ লঞ্চটি,ভোলা থেকে ঢাকাগামী সুরভী ০৮ লঞ্চের সাথে সজোড়ে ধাক্কা লাগায়,ঘনকুয়াশার কারনে এই সংঘর্ষ ঘটেছে বলে সুরভী ০৮ লঞ্চের কাুউন্টার ব্যাবশ্থাপক মোঃ মিজানুর রহমান জানান। বিষয়টি নিশ্চিত করে তিনি বলেন এ ঘটনায় সোহেল নামে এক যাত্রী নিহত হযেছে।
নিহত সোহেল ভোলা সদর উপজেলার ২নং ইলিশা ইউনিয়ের লোকমান মেম্বার ভগ্নিপতি ও চরফেশন উপজেলার বাসিন্দা বলে জানাগেছে। মমতাজ সর্দার শিপিং লাইন্স কোম্পানির সুরভী ০৮ লঞ্চের কাউন্টার ব্যবস্থাপক মো. মিজানুর রহমান জানান, ভোলার ইলিশা থেকে ঢাকার উদ্দেশ্যে ছেরে আশা লঞ্চ সুরভী ০৮ এর সাথে টিপু ১৪ লঞ্জ ঘনকুয়াশার কারনে রুট নিশ্চিত করতে না পেরে আমাদের লঞ্চের মাঝ বরাবর ধাক্কা লেগে এতে ৩২০ নং কেবিনের যাত্রী মোঃ সোহেল ঘটনাস্থলে মারা যায়।
এতে লঞ্চের দোতলার অংশ সামনে থেকে পিছের অংশ দুমড়ে-মুচড়ে যায়। তিনি আরো জানান আমকদের লঞ্চ ঢাকা ঘাটে এখনো পৌছতে পারেনি পৌছলে বিস্তারিত জানাযাবে।
শফিক খাঁন ভোলা
দৈনিক ভোরের বার্তা
হেড অফিস: বনশ্রী (৬ম তলা), বাড়ি-৯/ই, রামপুরা, ঢাকা-১২১৯।
বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: রাফেলস ইন মোড়, আর.কে প্লাজা(৩য় তলা), গোয়ালচামট, ফরিদপুর-৭৮০০।
02-55123351, 09638-185366, 01912-144136, +8801559-626229, info@dainikbhorerbarta.com