দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচনী এলাকায় ১৭১ এর মুন্সীগঞ্জ-১ আসন থেকে মনোনয়নপত্র জমা দিয়েছেন সিরাজদিখান উপজেলার চেয়ারম্যান ও প্রবীণ আ” লীগ নেতা হাজী মোহাম্মদ মহিউদ্দিন।
বৃহঃবার (৩০ নভেম্বর) বেলা ১২টার সময় শ্রীনগর উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে নৌকার প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেন তিনি।
এ সময় মনোনয়নপত্র গ্রহণ করেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ হোসেন পাটওয়ারী।মনোনয়নপত্র জমা দেওয়ার আগে ডাকবাংলো জেলা পরিষদ মার্কেট ২য় তলায় আওয়ামী লীগের কার্যালয়ে এসে শ্রীনগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ তোফাজ্জল হোসেন ও সাধারণ সম্পাদক মশিউর রহমান মামুন।
ও শ্রীনগরের ১৪টি ইউনিয়নের আঃলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক এবং প্রতিটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান,সহযোগী সংগঠনের নেতৃবৃন্দসহ হাজারো নেতাকর্মীদের সাথে কুশল বিনিময় করে পরে তাদের উপস্থিতিতে মনোনয়ন পত্র জমা দেন।
নৌকার প্রার্থীকে বিজয় করার লক্ষ্যে শ্রীনগর উপজেলা ও সিরাজদিখান উপজেলা আওয়ামিলীগের নেতাকর্মীরা তৃণমূল হতে একসাথে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
মোঃতারিকুল ইসলাম
দৈনিক ভোরের বার্তা
হেড অফিস: বনশ্রী (৬ম তলা), বাড়ি-৯/ই, রামপুরা, ঢাকা-১২১৯।
বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: রাফেলস ইন মোড়, আর.কে প্লাজা(৩য় তলা), গোয়ালচামট, ফরিদপুর-৭৮০০।
02-55123351, 09638-185366, 01912-144136, +8801559-626229, info@dainikbhorerbarta.com