ফরিদপুরের সালথায় দেশি-বিদেশি ব্র্যান্ডের ১৭ বোতল মদ ও তিন বস্তা মদের খালি বোতল সহ মোছাঃ রুবিয়া (৩২) নামের যুবতীকে আটক করেছে সালথা থানা পুলিশ।
মঙ্গলবার (২৮ অক্টোবর) বিকাল ৪টার দিকে সালথা থানা পুলিশের একটি বিষেশ টিম উপজেলার কামাইদিয়া এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটককৃত রুবিয়া স্থানীয় মোঃ নুর উদ্দিন মোল্যার কন্যা। পুলিশ সুত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার বিকালে সালথা থানার অফিসার ইনচার্জ মোঃ শেখ সাদিকের নেতৃত্বে এসআই মো: সুমন খান, এসআই আব্দুল বাছেদ।
এবং এএসআই লিয়াকত হোসেন সহ পুলিশের একটি বিশেষ টিম উপজেলার বল্লভদী ইউনিয়নের কামাইদিয়া গ্রামের মো: নুরউদ্দিন মোল্যার বাড়ি থেকে দেশীয় ও বিদেশি ব্র্যান্ডের ১৭ বোতল মদ ও তিন বস্তা মদের খালি বোতল উদ্ধার সহ এক যুবতীকে আটক করে।
সালথা থানার অফিসার ইনচার্জ মোঃ শেখ সাদিক গণমাধ্যমকে বলেন, মদসহ আটককৃত যুবতী এবং তার স্বামী পিতার বাড়িতে থেকে গোপনে মাদক ব্যাবসা করে আসছিল। এ বিষয়ে নিয়মিত মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে।
নিজস্ব প্রতিবেদন
দৈনিক ভোরের বার্তা
হেড অফিস: বনশ্রী (৬ম তলা), বাড়ি-৯/ই, রামপুরা, ঢাকা-১২১৯।
বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: রাফেলস ইন মোড়, আর.কে প্লাজা(৩য় তলা), গোয়ালচামট, ফরিদপুর-৭৮০০।
02-55123351, 09638-185366, 01912-144136, +8801559-626229, info@dainikbhorerbarta.com