ফরিদপুরের সালথায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে। শুক্রবার (১৩ অক্টোবর) দুপুরে উপজেলা পরিষদ চত্বর থেকে বর্ণাঢ্য র্যালী বের করা হয়।
র্যালীটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ফের উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়। উপজেলা নির্বাহী অফিসার মোঃ আনিসুর রহমান বালির সভাপতিত্বে এসময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা পরিতোষ বাড়ৈ, ফায়ার সার্ভিস স্টেশন অফিসার আব্দুর রাজ্জাকসহ অনেকে উপস্থিত ছিলেন।
এসময় উপজেলা চত্তরে উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের বর্ণিল মহড়া প্রদর্শিত হয়।
মুজিবুর রহমান সালথা প্রতিনিধি
দৈনিক ভোরের বার্তা
হেড অফিস: বনশ্রী (৬ম তলা), বাড়ি-৯/ই, রামপুরা, ঢাকা-১২১৯।
বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: রাফেলস ইন মোড়, আর.কে প্লাজা(৩য় তলা), গোয়ালচামট, ফরিদপুর-৭৮০০।
02-55123351, 09638-185366, 01912-144136, +8801559-626229, info@dainikbhorerbarta.com