ধর্ষণ , নিপীড়নের দায় নারীর নয় , এ দায় ধর্ষকের নিপীড়কের " প্রতিপাদ্য নিয়ে গণসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে লালপুরে সমাবেশ করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা নিজেরা করি ও ভূমিহীন সংগঠন।
সোমবার ( ২৫ সেপ্টেম্বর) লালপুরের কচুয়া বাজারে বাল্য বিয়ে , যৌন হয়রানি, ধর্ষনের বিরুদ্ধে রুখে দাড়াতে গণসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সমাবেশে বক্তব্য রাখেন আব্দুলপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ হীরেন্দনাথ , নিজেরা করি সংস্থার অঞ্চল সমন্বয়ক জাহাঙ্গীর আলম।
বাগাতিপাড়া আঞ্চলিক কমিটির সভাপতি মীরা বেগম , লালপুর ভুমিহীন সংগঠনের মতিউর রহমান, তুহিনুর রহমান, রাজিয়া বেগম, কিশোরী উর্মিলা খাতুন, কিশোর আসিব উদ্দিন।
মোঃ রুবেল আলী-লালপুর,নাটোর
দৈনিক ভোরের বার্তা
হেড অফিস: বনশ্রী (৬ম তলা), বাড়ি-৯/ই, রামপুরা, ঢাকা-১২১৯।
বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: রাফেলস ইন মোড়, আর.কে প্লাজা(৩য় তলা), গোয়ালচামট, ফরিদপুর-৭৮০০।
02-55123351, 09638-185366, 01912-144136, +8801559-626229, info@dainikbhorerbarta.com